উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'বৃষ্টি' কবিতায় বর্ণিত বৃষ্টির 'সঙ্গে ব্যক্তিজীবনের সম্পৃক্ততার দিকটি ফুটে উঠেছে। 'বৃষ্টি' কবিতায় কবি দেখিয়েছেন- বৃষ্টি কেবল প্রাকৃতিক ঘটনা বা পালাবদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তিজীবনেরও সম্পৃক্ততা রয়েছে। বৃষ্টি কখনো বিষণ্ণ করে মন, একাকী জীবনে বাড়ায় বিরহ। উদ্দীপকের কবিতাংশেও কবি টানা বৃষ্টিতে রসসিক্ত হয়ে উঠেছেন। বৃষ্টির অঝোর ধারায় আনমনা হয়ে নিজেকে খুঁজেছেন, সব কাজ ফেলে হৃদয়ের বাতায়ন খুলে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন। 'বৃষ্টি' কবিতাতেও কবি বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এ সময় মানুষ অতীতের সুখ-দুঃখের স্মৃতির আলপনা আঁকে মনে। এ দিক থেকে উদ্দীপকের সাথে 'বৃষ্টি' কবিতার সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর