অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: "অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি"- কথাটি দ্বারা উমর (রা.)-এর অনাড়ম্বর জীবনযাপনের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক (রা.) ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তাঁর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। এজন্য তাঁর সিংহাসন ছিল ধুলোর অর্থাৎ সিংহাসন তিনি ব্যবহার করেননি। ধুলোয় বসেই তিনি, জনসাধারণের মতো থেকেছেন, রাষ্ট্র শাসন করেছেন। কবি হজরত উমর (রা.)-এর এমন উদারতা ও অনাড়ম্বরতাকে আলোচ্য পঙ্ক্তি দ্বারা প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর