দৃশ্যকল্প-১ এ 'সেইদিন এই মাঠ' কবিতার ফুটে ওঠা দিকটির বর্ণনা দাও।
উত্তর: ◉ দৃশ্যকল্প-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের গড়া পৃথিবীর সভ্যতা বিলীন হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের অমরতা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতার বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। অবিনশ্বর পৃথিবীতে মানুষের মতো মানুষের সভ্যতাও নশ্বর। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মূলত মানুষের তৈরি সভ্যতা বিলীন হওয়ার কথা বলেছেন। তাঁর মতে এশিরিয় ও ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। ◉ দৃশ্যকল্প-১-এ ধার্মিক রাজা হরিশ্চন্দ্রের কথা বলা হয়েছে যিনি বিশ্বামিত্রকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে রাজ্য, স্ত্রী, সন্তানদের বলিদান দিয়েছিলেন। বাংলার বারো ভূঁইয়াদের শ্রেষ্ঠ ঈসা খাঁ, পানাম নগর, ট্রয়ের রানি হেলেন, সম্রাট শাজাহান প্রভৃতির কথা বলা হয়েছে। এসব চরিত্র ও তাদের সঙ্গে জড়িত সবকিছুই ধ্বংসপ্রাপ্ত। পাহাড়পুর বৌদ্ধবিহার দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালদেবের রাজত্বকালে তৈরি হয়েছিল। রানি হেলেনের সৌন্দর্যের কারণে যুদ্ধে সমৃদ্ধিশালী ট্রয়নগরী ধুলোয় মিশে গিয়েছে। এভাবে মানুষের তৈরি সভ্যতা ধ্বংসের যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে তা 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের গড়া পৃথিবীর সভ্যতা বিলীন হওয়ার দিকটিকে নির্দেশ করেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের অমরতা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতার বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। উদ্দীপকেও উল্লিখিত বিভিন্ন ব্যক্তি ও তাঁদের আধিপত্য বিস্তারের ঐতিহাসিক স্থানও ধ্বংসপ্রাপ্ত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'সেইদিন এই মাঠ' কবিতার ফুটে ওঠা দিকটির বর্ণনা দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর