'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি স্তবক-১ এ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ◉ 'সেইদিন এই মাঠ' কবিতার মনুষ্যসৃষ্ট সভ্যতার ধ্বংস হওয়া এবং মানুষের স্বপ্নের বেঁচে থাকার দিকটি স্তবক-১-এ ফুটে উঠেছে। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের ক্ষণস্থায়ী জীবন, তার সৃষ্টির ধ্বংস এবং মানুষের চিরকালীন স্বপ্নের দিকটি ফুটে উঠেছে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। মনুষ্য নির্মিত সভ্যতাও ক্ষণস্থায়ী। তবে মানুষের স্বপ্নের কখনো সমাপ্তি ঘটে না। মানুষের মৃত্যুর বিপরীতে চলে তার স্বপ্নের স্থায়িত্ব ও বিনির্মাণে।◉ উদ্দীপকে সৃষ্টির নেশায় মগ্ন মানুষের কথা বলা হয়েছে যারা কখনো কখনো ব্যর্থ হয়, যাদের স্বপ্ন ভেঙে যায়। তবু তারা দমে না গিয়ে আবার আপন ভুবন গড়ে তোলে। উদ্দীপকের স্তবক-১-এর এই অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের ক্ষণস্থায়ী জীবন ও সভ্যতার পাশাপাশি মানুষের অন্তর্নিহিত অবিনশ্বর স্বপ্নের দিকটি ফুটে উঠেছে। মানুষ বারবার স্বপ্ন দেখে সৃষ্টির এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটায়। তার সেই সৃষ্টি যদি নষ্ট হয়, ব্যর্থ হয়, তবুও সে আবার স্বপ্ন দেখে। সে আবার আপন ভুবন গড়ে তোলে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি স্তবক-১ এ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর