স্তবক-২ এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ◉ “পৃথিবীতে মানুষের মৃত্যু থাকলেও প্রকৃতির মৃত্যু নেই” এই বক্তব্যের প্রতিফলন ঘটায় স্তবক-২-এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কবিতায়ও নিপুণভাবে উপস্থাপিত হয়েছে।◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে মানুষ মরণশীল, প্রকৃতি অমর। প্রকৃতির সৌন্দর্য চিরন্তন। প্রকৃতি আপন গতিতে প্রবহমান। কবি মৃত্যুবরণ করলেও প্রকৃতিতে তার স্বাভাবিক ব্যস্ততা থাকবে। প্রকৃতি তার শাশ্বত রূপ নিয়ে চিরকাল ব্যস্ত থাকে। মাঠে থাকে চঞ্চলতা, লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা, প্রকৃতির বিচিত্র গন্ধ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, খেয়ানৌকার নদীতে চলাচল- প্রকৃতির এসব অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না।◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির মায়াময় চিরকালীন সৌন্দর্য ও শাশ্বত রূপটি দেখা যায়। এখানে রাখাল ছেলের গরু চরানো, অশখের ছায়ায় বসে বাঁশি বাজানোর মনোরম এক দৃশ্য তুলে ধরা হয়েছে। রাখাল ছেলের গানের পুলক লেগে ধানের খেত যেন দুলে ওঠে। ওই গানের আনন্দে যেন বিলের জলে পদ্মফুলের কলি সম্পূর্ণরূপে ফুটে ওঠে মায়ের মুখের হাসির মতো। ◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির এসব অনুষঙ্গও শাশ্বত ও চিরন্তন, যা কখনো হারিয়ে যাবে না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির শাশ্বত এ রূপকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। প্রকৃতির সেই শাশ্বত রূপটি উদ্দীপকের স্তবক-২-এও ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
স্তবক-২ এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর