"মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী”- কেন? ব্যাখ্যা করো।
উত্তর: "মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী" বলতে হজরত উমর (রা)-এর সাম্যবাদ ও মহানুভবতার বিষয়টিকে বোঝানো হয়েছে। 'উমর ফারুক' কবিতায় উমর (রা)-এর জেরুজালেমে যাওয়ার কথা বলা হয়েছে। তিনি উটের পিঠে করে জেরুজালেম যাত্রা করলে ভৃত্য তপ্ত বালুকার ওপর দিয়ে উটের রশি ধরে টেনে নিয়ে যেতে থাকে। মরুভূমির তপ্ত পথে হাঁটা খুব কষ্টকর। তাই এক সময় হজরত উমর (রা) উটের পিঠ থেকে নেমে ভৃত্যকে উটের পিঠে উঠতে আদেশ করলেন। অনিচ্ছা সত্ত্বেও ভৃত্য উটের পিঠে বসল, আর উমর (রা) উটের রশি ধরে হাঁটতে থাকলেন। নিজ ভৃত্যকে এমন মর্যাদা অন্য কেউ কোনোকালে দেয়নি। এ ঘটনায় কবির কাছে মনে হয়েছে, মানুষকে স্বর্গে তুলে ধরে চাঁদ যেন নিজেই ধূলির ধরায় নেমে এসেছে। এখানে হজরত উমর (রা)-এর কর্মকাণ্ডে সাম্যবাদ ও মহানুভবতা প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী”- কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর