"তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন"- -কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: "তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন” – চরণটিতে নামাজের জন্য প্রকাশ্যে আজান দেওয়ার বিষয়টি কীভাবে হজরত উমর (রা)-এর সঙ্গে জড়িত মুয়াজ্জিন তা না জানার বিষয়টি বোঝানো হয়েছে। 'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক (রা)-এর জীবনাদর্শ, চরিত্র-মাহাত্ম্য, মানবিকতা, সাহসিকতা, ন্যায় প্রতিষ্ঠা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। হজরত উমরের ইসলাম গ্রহণের পূর্বে কোরেশদের ভয়ে মুসলমানরা উচ্চ রবে আজান দিতেন না। তখন উমর ছিলেন কোরেশদের শ্রেষ্ঠ বীর। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন থেকেই প্রকাশ্যে আজান দেওয়ার রীতি চালু হয়। মুসলমানদের প্রকাশ্যে আজানের দেওয়ার সঙ্গে উমরের স্মৃতি জড়িত, যা অনেক মুয়াজ্জিন জানেন না।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন"- -কথাটি বুঝিয়ে লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর