"উদ্দীপকে 'উমর ফারুক' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।" - উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকে 'উমর ফারুক' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর (রা)-এর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা ও সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। মহৎপ্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। উদ্দীপকের রহমান সাহেব একজন অবস্থাপন্ন মানুষ। এক রাতে বাড়ি ফেরার সময় তিনি পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। সেখানে গিয়ে তিনি কান্নার কারণ জানতে চাইলেন। ওই বাড়ির কাজের মহিলা জানালেন যে, তার ছেলের পরীক্ষার ফি দেওয়ার সামর্থ্য তার নেই। ফলে তার ছেলের পরীক্ষা দেওয়া হবে না। এ কথা শুনে রহমান সাহেব তাকে পরীক্ষার ফি দিয়ে চলে এলেন। এই ঘটনায় সাহেবের মানবতাবাদী মনোভাবের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে, যা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর ফারুকের মহানুভবতা প্রতিফলিত হয়েছে। তিনি ছিলেন একজন আদর্শ শাসক। তিনি ঐশ্বর্যের প্রতি বিমুখ ছিলেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর শাসনতন্ত্রের মূলমন্ত্র। যেমন- তিনি একবার তাঁর ভৃত্যকে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। মরুভূমি পাড়ি দেওয়ার সময় তিনি যতটা সময় উটে চড়েছেন, তাঁর ভৃত্যকেও ততটা সময় চড়ার সুযোগ দিয়ে নিজে পায়ে হেঁটেছেন। বায়তুলমাল থেকে প্রয়োজনীয় খাদ্য নিজ কাঁধে করে দুঃখী মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। এ দিক থেকে বলা যায় যে, উদ্দীপকে 'উমর ফারুক' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকে 'উমর ফারুক' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।" - উক্তিটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর