“ন্যায়বিচারের বিষয়ে আমিন সাহেবের আপসহীনতা হজরত উমর (রা.)-এর চরিত্রে আরও ব্যাপকভাবে এসেছে।"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজের হাতে ছেলেকে শাস্তি প্রদান করার কারণে "ন্যায়বিচারের প্রশ্নে আমিন সাহেবের আপসহীনতা হজরত উমর (রা.)-এর চরিত্রে আরও ব্যাপকভাবে এসেছে" মন্তব্যটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় বর্ণিত হজরত উমর (রা.) ছিলেন ন্যায়বিচারের উৎকৃষ্ট আদর্শ। ন্যায়ের আদর্শকে অটুট রাখার জন্য তিনি নিজ পুত্র আবু শাহমাকে নিজ হাতে কঠোর শাস্তি দিয়েছিলেন। উদ্দীপকের আমিন সাহেবের চরিত্রেও হজরত উমর (রা.)-এর ন্যায়বিচারের দিকটি উৎকৃষ্টরূপে ফুটে উঠেছে। ন্যায়ের প্রশ্নে তিনিও আপন-পর বিভেদ করেননি। চুরির অপরাধে নিজ ভাইকে পুলিশের হাতে সোপর্দ করতেও দ্বিধা করেননি। উদ্দীপকের আমিন সাহেবের চরিত্রে হজরত উমর (রা.)-এর চরিত্র ও আদর্শ ফুটে উঠেছে। ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি সর্বদা অটুট। 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়বিচার আরও ব্যাপকভাবে ফুটে উটেছে। খলিফা তাঁর পুত্র আবু শাহমাকে মদ্যপানের অভিযোগ নিজ হাতে ৮০টি বেত্রাঘাত করেন। বেত্রাঘাতের ফলে আবু শাহমার মৃত্যু হয়। তাই বলা যায় যে, ন্যায়বিচারের বিষয়ে আপসহীনতা হজরত উমর (রা.)-এর চরিত্রে আরও ব্যাপকভাবে এসেছে। আলোচ্য এই মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“ন্যায়বিচারের বিষয়ে আমিন সাহেবের আপসহীনতা হজরত উমর (রা.)-এর চরিত্রে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর