শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'উমর ফারুক' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সঙ্গে 'উমর ফারুক' কবিতায় হজরত উমর ফারুক - (রা)-এর শাসনব্যবস্থা ও জীবনাদর্শের সাদৃশ্য রয়েছে। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা)-এর জীবনাদর্শ তুলে ধরা - হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরও তিনি অতি সাদামাটা ও সাধারণ জীবনযাপন করেছেন। কোমলতা ও কঠোরতার অনন্য মিশেল ঘটেছিল তাঁর চরিত্রে। তিনি ছিলেন সাম্যবাদের মূর্তপ্রতীক। নিজ ভৃত্যকেও তাঁর সমান মর্যাদা দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। উদ্দীপকের হজরত আবুবকর (রা) একজন আদর্শ শাসক। তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। অসত্যের সামনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। 'উমর ফারুক' কবিতায় হজরত উমরও অনুরূপ শাসক ছিলেন। তিনি একটি খেজুরপাতার চাটাইয়ে বসে রাজ্য পরিচালনা করতেন। শাসক হিসেবে তিনিও সাহসী ও দৃঢ়চেতা ছিলেন। মানুষের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। জেরুজালেম যাওয়ার সময় তিনি ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে সাম্যবাদী মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি ক্ষুধার্ত শিশুদের জন্য নিজের কাঁধে করে খাবার নিয়ে গেছেন। এভাবে উদ্দীপকের হজরত আবু বকর (রা)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা)-এর শাসনব্যবস্থা ও জীবনাদর্শের সাদৃশ্য বিদ্যমান।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'উমর ফারুক' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

হজরত আবু বকর (রা) ছিলেন ইসলামের প্রথম খলিফা। আরবের বুক যখন কুসংস্কারে ভরে গিয়েছিল, তখন আগমন করেন শেষ পয়গম্বর। পয়গম্বরের সাথি হজরত আবু বকর (রা) ছিলেন সত্য, ন্যায় ও আদর্শের প্রতীক। হজরত আবু বকর (রা)-এর শাসনামলে তিনি কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। এতবড় রাজ্যের শাসনকর্তা হয়েও তিনি রাজকোষাগার থেকে কোনো প্রকার পারিশ্রমিক গ্রহণ করতেন না.। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা ছিল তার একমাত্র লক্ষ্য।

উত্তর

'সাইমুম' হলো শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া-বিশেষত মরুভূমির হাওয়া।

উত্তর

"মানব-প্রেমিক! আজিকে তোমারে স্মরি।" - এখানে মানবপ্রেমিক হলেন হজরত উমর ফারুক (রা)। 'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য ও রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তার বিষয় তুলে ধরেছেন। এখানে তাঁর বিনয়, বীরত্ব, সাহস, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও মানবিকতার প্রতিফলন ঘটেছে। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। তিনি কোনো রাজসিংহাসনে বসেননি। তিন রাজ্য পরিচালনা করেছেন খেজুরপাতার একটি চাটাইয়ে বসে। নিজ ভূত্যকে তিনি তাঁর সঙ্গে সমান মর্যাদা দিয়েছেন। বায়তুলমাল থেকে খাদ্য বহন করে দুঃখিনী মায়ের গৃহে নিয়ে গিয়েছেন। এসব দিক বিচারে কবি তাঁকে মানবপ্রেমিক বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'উমর ফারুক' কবিতায় হজরত উমর ফারুক - (রা)-এর শাসনব্যবস্থা ও জীবনাদর্শের সাদৃশ্য রয়েছে। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা)-এর জীবনাদর্শ তুলে ধরা - হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরও তিনি অতি সাদামাটা ও সাধারণ জীবনযাপন করেছেন। কোমলতা ও কঠোরতার অনন্য মিশেল ঘটেছিল তাঁর চরিত্রে। তিনি ছিলেন সাম্যবাদের মূর্তপ্রতীক। নিজ ভৃত্যকেও তাঁর সমান মর্যাদা দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। উদ্দীপকের হজরত আবুবকর (রা) একজন আদর্শ শাসক। তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। অসত্যের সামনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। 'উমর ফারুক' কবিতায় হজরত উমরও অনুরূপ শাসক ছিলেন। তিনি একটি খেজুরপাতার চাটাইয়ে বসে রাজ্য পরিচালনা করতেন। শাসক হিসেবে তিনিও সাহসী ও দৃঢ়চেতা ছিলেন। মানুষের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। জেরুজালেম যাওয়ার সময় তিনি ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে সাম্যবাদী মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি ক্ষুধার্ত শিশুদের জন্য নিজের কাঁধে করে খাবার নিয়ে গেছেন। এভাবে উদ্দীপকের হজরত আবু বকর (রা)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা)-এর শাসনব্যবস্থা ও জীবনাদর্শের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার দিক থেকে এক হওয়ায় “তাৎপর্যের দিক থেকে উদ্দীপকের হজরত আবুবকর (রা) ও কবিতার হজরত উমর (রা) একই আদর্শের ধারক" উক্তিটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় খলিফা হজরত উমর (রা)-এর চারিত্রিক গুণাবলি তুলে ধরা হয়েছে। হজরত উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও তিনি খুবই সহজ-সরল জীবনযাপন করতেন। সাম্যবাদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনন্য, আবার ন্যায়ের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। নিজ পুত্রকে অপরাধের শাস্তি দিতেও তিনি দুবার ভাবেননি। উদ্দীপকে ইসলামের প্রথম খলিফা হজরত আবুবকর (রা.)-এর শাসনব্যবস্থার স্বরূপ আলোচিত হয়েছে। তিনি ছিলেন প্রহরীহীন রাজা। কারণ সত্যের ধারক হওয়ায় তাঁকে ভয় গ্রাস করতে পারত না। একজন শাসক হিসেবে তিনি সব সময় জনগণের কথা ভাবতেন। তাঁর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। তবু রাজ কোষাগার থেকে তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। তাঁর মধ্যে কোনো লোভছিল না। তাঁর এই আদর্শ 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা)-এর মধ্যে প্রতিফলিত হয়েছে। 'উমর ফারুক' কবিতায় কবি হজরত উমর ফারুক (রা.)-এর জীবনাচার ফুটিয়ে তুলেছেন। হজরত উমর ফারুক (রা) ছিলেন একজন প্রকৃত শাসক। অর্ধ পৃথিবীময় তাঁর রাজ্য বিস্তৃত ছিল। তিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। শত-সহস্র ঐশ্বর্যও তাঁর মনে প্রলোভন সৃষ্টি করতে পারেনি। তাঁর প্রধান কাজ ছিল প্রজাদের অধিকার সম্পূর্ণরূপে আদায় করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।