“তাৎপর্যের দিক থেকে উদ্দীপকের হজরত আবুবকর (রা) ও কবিতার হজরত উমর (রা) একই আদর্শের ধারক”- উক্তিটির সার্থকতা যাচাই করো।
উত্তর: ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার দিক থেকে এক হওয়ায় “তাৎপর্যের দিক থেকে উদ্দীপকের হজরত আবুবকর (রা) ও কবিতার হজরত উমর (রা) একই আদর্শের ধারক" উক্তিটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় খলিফা হজরত উমর (রা)-এর চারিত্রিক গুণাবলি তুলে ধরা হয়েছে। হজরত উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও তিনি খুবই সহজ-সরল জীবনযাপন করতেন। সাম্যবাদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনন্য, আবার ন্যায়ের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। নিজ পুত্রকে অপরাধের শাস্তি দিতেও তিনি দুবার ভাবেননি। উদ্দীপকে ইসলামের প্রথম খলিফা হজরত আবুবকর (রা.)-এর শাসনব্যবস্থার স্বরূপ আলোচিত হয়েছে। তিনি ছিলেন প্রহরীহীন রাজা। কারণ সত্যের ধারক হওয়ায় তাঁকে ভয় গ্রাস করতে পারত না। একজন শাসক হিসেবে তিনি সব সময় জনগণের কথা ভাবতেন। তাঁর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। তবু রাজ কোষাগার থেকে তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। তাঁর মধ্যে কোনো লোভছিল না। তাঁর এই আদর্শ 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা)-এর মধ্যে প্রতিফলিত হয়েছে। 'উমর ফারুক' কবিতায় কবি হজরত উমর ফারুক (রা.)-এর জীবনাচার ফুটিয়ে তুলেছেন। হজরত উমর ফারুক (রা) ছিলেন একজন প্রকৃত শাসক। অর্ধ পৃথিবীময় তাঁর রাজ্য বিস্তৃত ছিল। তিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। শত-সহস্র ঐশ্বর্যও তাঁর মনে প্রলোভন সৃষ্টি করতে পারেনি। তাঁর প্রধান কাজ ছিল প্রজাদের অধিকার সম্পূর্ণরূপে আদায় করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“তাৎপর্যের দিক থেকে উদ্দীপকের হজরত আবুবকর (রা) ও কবিতার হজরত উমর (র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর