খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?
উত্তর: কে আজিজ মাস্টার ও ইমাম সাহেব মুক্তিবাহিনী সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হচ্ছিল না বলে মেজর তাদের সামনে সেই খুনের বিচার করতে চায়। মনা কৈবর্ত চিত্রা বুড়ির ছেলেকে খুন করেছিল। সেই খুনের বিচার গ্রামবাসী না করলে মেজর আজিজ করার আগ্রহ দেখায়। মনাকে গুলি করে হত্যার নির্দেশ দিলে তার ছোটো ভাইকেও তার সঙ্গে হত্যা করা হয়। গ্রামবাসীর মনে হানাদার বাহিনী সম্পর্কে যে ভালো মানসিকতার ভ্রান্ত ধারণা ছিল এই ঘটনার মধ্য দিয়ে তা পালটে যায়। মূলত খুনের বিচার করা মেজর এজাজের একটা কৌশল ছিল মাত্র। এর দ্বারা মেজর এজাজ মূলত গ্রামবাসীর মনে তার সম্পর্কে ভীতি সঞ্চার করতে চেয়েছিল।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?
উত্তর