"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: "বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়"- কথাটি রফিক মেজর এজাজকে বলে। মনা-বিরু কৈবর্তকে মেরে মেজর এজাজ রফিককে নিয়ে নীলগঞ্জ গ্রামটি ঘুরতে বের হয়। সেনবাড়ির কালীমন্দিরের কাছে এসেই তারা ঝড়ের কবলে পড়ে। মেজর এজাজের কাছে বাংলাদেশের ঝড়বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি ও ঝড়ের সময় মানবমনেও পরিবর্তন সূচিত হয়। মেজর এজাজের ক্ষেত্রেও তার প্রভাব লক্ষণীয়। ঝড়ের মাঝে হঠাৎ মধুবন জঙ্গলা থেকে বের হয়ে আসে নিজাম পাগল। মেজর এজাজ তাকে মুক্তিবাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদানের দূত হিসেবে সন্দেহ হয়। কিন্তু রফিক এ সন্দেহের বিরোধিতা করে। তার মতে, পাগলরা মানুষের চাইতে গাছকে বেশি আপন মনে করায় তারা বনজঙ্গলে গাছের সাথে সময় কাটাতে পছন্দ করে। মেজর এজাজ রফিকের এমন কথাকে দার্শনিকের বাণীর সাথে তুলনা করলে রফিক সেটি পাত্তা দেয় না। সে মনে করে, ঝড়ের পরিবেশের কারণেই মেজর এজাজ তার কথাকে দর্শনশাস্ত্র হিসেবে ভাবছে। আলোচ্য উক্তিটি দ্বারা ঝড়কবলিত বিশেষ পরিবেশে মেজর এজাজের মতিবিভ্রমের দিকটিই প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর