শেয়ারFacebookWhatsApp

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: নেতিবাচক চরিত্র হলেও '১৯৭১' উপন্যাসের সার্বিক দিক বিবেচনায় মেজর এজাজই এই উপন্যাসের প্রধান চরিত্র। '১৯৭১' উপন্যাসের বেশ কয়েকটি চরিত্র উজ্জ্বলতর হয়ে উঠেছে। তন্মধ্যে মেজর এজাজ, রফিক, মীর আলি, আজিজ মাস্টার ও ইমাম সাহেবের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি চরিত্রই নিজ নিজ যোগ্যতা ও কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ায় প্রত্যেকটিই প্রধান চরিত্রের মর্যাদার দাবিদার। এ উপন্যাসের দেশপ্রেমিক ও ব্যক্তিত্ববান চরিত্র হিসেবে রফিক উল্লেখযোগ্য। স্বাজাত্যবোধের চেতনা তাকে স্মরণীয় করে রেখেছে। কিন্তু শেষ পর্যায়ে রফিকের মৃত্যু তাকে প্রধান চরিত্রের প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দিয়েছে। একইভাবে আজিজ মাস্টারের প্রথম পর্যায়ের ভীরু স্বভাব তাকে প্রধান চরিত্র হিসেবে নিম্নস্তরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিত্ববোধে জাগ্রত হওয়ায় এটিও প্রধান চরিত্রের মর্যাদার দাবির প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে আসে। এক্ষেত্রে ইমাম সাহেব সরল ঘরানার চরিত্র। তার চরিত্রে কোনো বিবর্তন লক্ষ করা যায়নি। ফলে সে প্রধান চরিত্রে প্রতিযোগিতা পিছিয়ে পড়েছে। মীর আলি মুক্তিযুদ্ধে বাঙালির বিপর্যস্ত পরিস্থিতির প্রতীক। তবে তার অসহায়ত্ব, অক্ষমতা তাকে প্রধান চরিত্রের মর্যাদা থেকে পিছিয়ে ফেলেছে। এক্ষেত্রে মেজর এজাজের দাবি সবচেয়ে অধিক জোরালো। '১৯৭১' উপন্যাসের মেজর এজাজ প্রথাগত মিলিটারি প্রতিনিধি,প্রতিষ্ঠিত খলনায়ক নয়। এ উপন্যাসে লেখক প্রতিটি চরিত্রের মতো এজাজকেও অত্যন্ত দরদ, সূক্ষ্ম যুক্তি ও অপরিসীম ব্যক্তিবোধ, হৃদ্যতা ও কার্যকারণ সম্পর্কের আদলে নির্মাণ করেছেন। যে কারণে এজাজ দুষ্কর্ম করলেও পাঠক তাকে সরাসরি দায়ী করতে পারে না। এজাজ নীলগঞ্জ গ্রামের সাধারণ মানুষের প্রতি মমত্বের পরিচয় দিয়েছে। সে অসহায় বৃদ্ধ পিতার প্রতিনিধি মীর আলিকে সালাম দিয়েছে এবং অকপটে প্রকাশ করেছে পেশোয়ারের অখ্যাত গ্রাম রেশোবাতে মীর আলির সমবয়সি একজন পিতা তারও আছে। মেজর মাস্টারকেও প্রথম প্রথম সমীহ করেছে। কিন্তু যে দায়িত্ব সে পেয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে পরবর্তীতে তাকে কঠোর হতে হয়েছে। শুধু দায়িত্বের খাতিরেই, নিজেদের প্রয়োজনে এবং পক্ষেই সে কঠোর হয়েছে। ইমাম সাহেবের নির্যাতন কিংবা রফিককে হত্যা- সবকিছুর পেছনেই এজাজ সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখিয়েছে। জয়নাল মিয়া মুক্তিবাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেওয়ায় তার প্রতি মেজর এজাজ সহনশীল ছিল।মেজর রফিককে বিচারের আসনে বসিয়ে জিজ্ঞাসা করেছে, এমন পরিস্থিতিতে তার আচরণ কেমন হতো। এর সঠিক জবাব রফিক দিতে পারেনি। '১৯৭১' উপন্যাসের মেজর এজাজ নেতিবাচক চরিত্র হলেও তার কার্যক্রমের যৌক্তিক কার্যকারণ সম্পর্ক রয়েছে। পেশাদারত্বের জন্য তাকে কঠোর হতে হলেও ব্যক্তিগতভাবে সে কঠোর নয়, বরং সহনশীল। পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে দুর্দান্ত। তাই আমার মতে, যৌক্তিক কারণবশত এ উপন্যাসের প্রধান চরিত্র মেজর এজাজ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর

নেতিবাচক চরিত্র হলেও '১৯৭১' উপন্যাসের সার্বিক দিক বিবেচনায় মেজর এজাজই এই উপন্যাসের প্রধান চরিত্র। '১৯৭১' উপন্যাসের বেশ কয়েকটি চরিত্র উজ্জ্বলতর হয়ে উঠেছে। তন্মধ্যে মেজর এজাজ, রফিক, মীর আলি, আজিজ মাস্টার ও ইমাম সাহেবের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি চরিত্রই নিজ নিজ যোগ্যতা ও কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ায় প্রত্যেকটিই প্রধান চরিত্রের মর্যাদার দাবিদার। এ উপন্যাসের দেশপ্রেমিক ও ব্যক্তিত্ববান চরিত্র হিসেবে রফিক উল্লেখযোগ্য। স্বাজাত্যবোধের চেতনা তাকে স্মরণীয় করে রেখেছে। কিন্তু শেষ পর্যায়ে রফিকের মৃত্যু তাকে প্রধান চরিত্রের প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দিয়েছে। একইভাবে আজিজ মাস্টারের প্রথম পর্যায়ের ভীরু স্বভাব তাকে প্রধান চরিত্র হিসেবে নিম্নস্তরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিত্ববোধে জাগ্রত হওয়ায় এটিও প্রধান চরিত্রের মর্যাদার দাবির প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে আসে। এক্ষেত্রে ইমাম সাহেব সরল ঘরানার চরিত্র। তার চরিত্রে কোনো বিবর্তন লক্ষ করা যায়নি। ফলে সে প্রধান চরিত্রে প্রতিযোগিতা পিছিয়ে পড়েছে। মীর আলি মুক্তিযুদ্ধে বাঙালির বিপর্যস্ত পরিস্থিতির প্রতীক। তবে তার অসহায়ত্ব, অক্ষমতা তাকে প্রধান চরিত্রের মর্যাদা থেকে পিছিয়ে ফেলেছে। এক্ষেত্রে মেজর এজাজের দাবি সবচেয়ে অধিক জোরালো। '১৯৭১' উপন্যাসের মেজর এজাজ প্রথাগত মিলিটারি প্রতিনিধি,প্রতিষ্ঠিত খলনায়ক নয়। এ উপন্যাসে লেখক প্রতিটি চরিত্রের মতো এজাজকেও অত্যন্ত দরদ, সূক্ষ্ম যুক্তি ও অপরিসীম ব্যক্তিবোধ, হৃদ্যতা ও কার্যকারণ সম্পর্কের আদলে নির্মাণ করেছেন। যে কারণে এজাজ দুষ্কর্ম করলেও পাঠক তাকে সরাসরি দায়ী করতে পারে না। এজাজ নীলগঞ্জ গ্রামের সাধারণ মানুষের প্রতি মমত্বের পরিচয় দিয়েছে। সে অসহায় বৃদ্ধ পিতার প্রতিনিধি মীর আলিকে সালাম দিয়েছে এবং অকপটে প্রকাশ করেছে পেশোয়ারের অখ্যাত গ্রাম রেশোবাতে মীর আলির সমবয়সি একজন পিতা তারও আছে। মেজর মাস্টারকেও প্রথম প্রথম সমীহ করেছে। কিন্তু যে দায়িত্ব সে পেয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে পরবর্তীতে তাকে কঠোর হতে হয়েছে। শুধু দায়িত্বের খাতিরেই, নিজেদের প্রয়োজনে এবং পক্ষেই সে কঠোর হয়েছে। ইমাম সাহেবের নির্যাতন কিংবা রফিককে হত্যা- সবকিছুর পেছনেই এজাজ সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখিয়েছে। জয়নাল মিয়া মুক্তিবাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেওয়ায় তার প্রতি মেজর এজাজ সহনশীল ছিল।মেজর রফিককে বিচারের আসনে বসিয়ে জিজ্ঞাসা করেছে, এমন পরিস্থিতিতে তার আচরণ কেমন হতো। এর সঠিক জবাব রফিক দিতে পারেনি। '১৯৭১' উপন্যাসের মেজর এজাজ নেতিবাচক চরিত্র হলেও তার কার্যক্রমের যৌক্তিক কার্যকারণ সম্পর্ক রয়েছে। পেশাদারত্বের জন্য তাকে কঠোর হতে হলেও ব্যক্তিগতভাবে সে কঠোর নয়, বরং সহনশীল। পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে দুর্দান্ত। তাই আমার মতে, যৌক্তিক কারণবশত এ উপন্যাসের প্রধান চরিত্র মেজর এজাজ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।