'সোনার স্বপ্নের সাধ' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।'- বলতে কবি জগতের সৌন্দর্যের মতো মানুষের স্বপ্নের বেঁচে থাকাকে বুঝিয়েছেন। সভ্যতার বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। কবি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। কারণ, পৃথিবীতে মানবকল্যাণের বাণী বা কল্যাণকর্ম কোনো কিছুই বিলীন হয় না। শুধু ব্যক্তিমানুষ হারিয়ে যায়। কারও মৃত্যুতেই পৃথিবীর গতিময়তা ও প্রকৃতির স্বাভাবিকতার কোনো ব্যাঘাত ঘটে না। কবি মনে করেন তিনি না থাকলেও প্রকৃতির সবকিছুই তার নিয়মে স্বাভাবিকভাবেই চলবে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'সোনার স্বপ্নের সাধ' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর