"চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।”- পঙ্ক্তি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
উত্তর: "চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।"- পঙক্তি দ্বারা কবি চালতাফুলে শিশির পড়ে ভিজে থাকার প্রকৃতির রীতি চির বহমান থাকাকে বুঝিয়েছেন। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের বহমানতা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতা বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। কবি জানেন যে, তিনি মৃত্যুর মধ্য দিয়ে যেদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিনও পৃথিবীর প্রকৃতি বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে টিকে থাকবে। সেদিনও আজকের মতো প্রকৃতির বুকে ফোটা চালতা ফুল শিশিরের জলে ভিজে নরম গন্ধ বিলাবে। প্রকৃতির সবকিছু যথানিয়মে চলমান থাকবে। এটা বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।”- পঙ্ক্তি দ্বারা কবি কী বুঝি…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর