"সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।"- চরণটিতে কী বোঝানো হয়েছে?
উত্তর: এখানে কবি বোঝাতে চেয়েছেন যে, যেদিন তিনি পৃথিবীতে থাকবেন না, সেদিনও প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই প্রবহমান থাকবে। রূপসি বাংলার কবি প্রকৃতির নিত্যতায় বিশ্বাস করেন। তিনি মনে করেন, সময়ের আবর্তনে একসময় ব্যক্তিমানুষের মৃত্যু হলেও প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতাফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মীপেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা। এভাবে নানা বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার আপন নিয়মেই প্রবহমান থাকে। প্রশ্নোক্ত পঙ্কিটির মাধ্যমে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।"- চরণটিতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর