শেয়ারFacebookWhatsApp

'সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো' কেন? বুঝিয়ে লেখো।

উত্তর: "সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” চরণটিতে প্রকৃতির রূপ-রস-গন্ধ অবিকল থাকার বিষয়কে বোঝানো হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবি জানেন বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও প্রকৃতি আপন বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল থাকে। আর মানুষের মৃত্যুতে প্রকৃতি জগতের কোনো পরিবর্তন হয় না। কারণ মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বহমানতায় কোনো প্রভাব ফেলে না। প্রকৃতি তার আপন ছন্দেই চলতে থাকে। মৃত্যুর মধ্য দিয়ে কেবল মানুষ হারিয়ে যায়।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো' কেন? বুঝিয়ে লেখো।

উদ্দীপক

স্তবক-১: এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি-জননী ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণি স্তবক-২: আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে যেন তাই তারই সুর শুধু পাই দিগন্ত জুড়ে সোনা রং ছবি এঁকে যাই সারাক্ষণ।

উত্তর

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

উত্তর

"সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” চরণটিতে প্রকৃতির রূপ-রস-গন্ধ অবিকল থাকার বিষয়কে বোঝানো হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবি জানেন বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও প্রকৃতি আপন বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল থাকে। আর মানুষের মৃত্যুতে প্রকৃতি জগতের কোনো পরিবর্তন হয় না। কারণ মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বহমানতায় কোনো প্রভাব ফেলে না। প্রকৃতি তার আপন ছন্দেই চলতে থাকে। মৃত্যুর মধ্য দিয়ে কেবল মানুষ হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় উল্লিখিত আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না। প্রকৃতিতে বিরাজমান বিচিত্র গন্ধ, বর্ণের স্পর্শ মানুষকে সজীব ও সতেজ করে।স্তবক-১-এ বাংলার রূপবৈচিত্র্যের দিকটি নির্দেশিত হয়েছে। এখানে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে। গ্রামবাংলা ফুলে-ফসলে, কাদা-মাটি-জলে এক অপূর্ব সৌন্দর্যে বিরাজমান। সৌন্দর্যমণ্ডিত গ্রামখানি স্নেহময়ী মায়ের মতো। উদ্দীপকের এই সৌন্দর্যচেতনার দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি এখানে প্রকৃতির সৌন্দর্যের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। পৃথিবীতে মানুষ এবং মানুষের সৃষ্টির ধ্বংস আছে। প্রকৃতির সৌন্দর্যের ধ্বংস নেই।

উত্তর

"উদ্দীপকের স্তবক-২ এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই”- মন্তব্যটি যথার্থ। 'সেইদিন এই মাঠ' কবিতায় দেখা যায়, পৃথিবীর সবকিছুই তার আপন গতিতে চলমান। মানুষের তৈরি কোনো বস্তু প্রকৃতির সঙ্গে সমান্তরালে চলতে পারে না। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ নানাভাবে আবর্তিত হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ কোনো ঘটনার প্রভাবে পৃথিবীর নিয়মে কোনো পরিবর্তন হয় না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি স্বদেশের সৌন্দর্যে মুগ্ধ। তিনি প্রকৃতির চির বহমান অম্লান, সৌন্দর্যের যে মৃত্যু নেই তা তুলে ধরেছেন। স্বদেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এ কথা বলেছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশের কবির চেতনায়ও প্রতিফলিত হয়েছে। স্বদেশের প্রকৃতি ও পরিবেশের প্রতি এখানে কবির যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা 'সেইদিন এই মাঠ' কবিতার কবির অনুরূপ। এ কবিতায় কবি রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতির চিরকাল প্রাণময় থাকার কথা বলেছেন। উদ্দীপকের কবিও স্বদেশের শ্যামল-কোমল ছায়ায় প্রাণময়। দিগন্তজুড়ে থাকা এ দেশের সৌন্দর্যের প্রতি তাঁরও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন অমলিন থাকার বিষয়টি তুলে ধরেছেন। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হলেও মানুষের স্বপ্ন মরে না, তা প্রকৃতির চির বহমানতার সঙ্গে লীন হয়ে থাকে। উদ্দীপকের কবিতাংশে প্রকৃতির সেই সৌন্দর্য মানুষের প্রাণে ছড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রকৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।