উদ্দীপকের ২য় অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার সভ্যতার ধ্বংসের বিপরীতে মানুষের স্বপ্ন তথা আশাবাদের দিকটি প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি গভীর জীবনতৃষ্ণাবোধ প্রকাশ করেছেন। সভ্যতা ক্ষয়প্রাপ্ত হলেও ধ্বংসের মধ্যে দাঁড়িয়েও মানুষ স্বপ্ন দেখে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু থাকলেও মানুষের স্বপ্নের মৃত্যু নেই। উদ্দীপকের ২য় অংশে কবি পৃথিবীকে দুঃখের সাগর হিসেবে উপস্থাপন করেছেন। দুঃখবোধ পৃথিবীর চিরন্তন বিষয়। এই দুঃখের মাঝে দাঁড়িয়েও আশার প্রদীপ জ্বালিয়ে রাখাই মানুষকে পুনরায় বাসা বাঁধতে সাহায্য করে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি সভ্যতাকে ক্ষয়িষ্ণু হিসেবে উপস্থাপন করেছেন। বহু প্রাচীন সভ্যতা ক্ষয়প্রাপ্ত হলেও মানুষের স্বপ্ন দেখা থামেনি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আবার মানুষ স্বপ্ন দেখেছেন, করেছেন নতুন সভ্যতা বিনির্মাণ। উদ্দীপকের দ্বিতীয় অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার এই স্বপ্নবাদের দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ২য় অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর