উদ্দীপকের ১ম অংশের বক্তব্যই মূলত 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব- তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে এবং 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রে সভ্যতার ক্ষয়িষ্ণুতার বিপরীতে প্রকৃতির চিরন্তনতার দিকটি প্রাধান্য পাওয়ায় “উদ্দীপকের ১ম অংশের বক্তব্যই মূলত 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব"- এ মন্তব্যটি যুক্তিযুক্ত। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি সভ্যতার ক্ষয়িষ্ণু দিকের বিপরীতে প্রকৃতির প্রবহমানতাকে চিরন্তন হিসেবে ঘোষণা করেছেন। সভ্যতা ও ব্যক্তিমানুষ কালের গর্ভে হারিয়ে গেলেও প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে চির অবিরল থাকে। উদ্দীপকের প্রথম অংশেও সভ্যতার ধ্বংসের বিপরীতে প্রকৃতির উপাদান সমুদ্রকে চিরন্তন বহমান বলা হয়েছে। মানুষ, তার সমাজ-সভ্যতা কালের প্রবাহধারায় ধ্বংসপ্রাপ্ত হলেও সমুদ্র তার চিরস্ফীত বুক নিয়ে চিরন্তন চলমান। আলোচ্য কবিতায়ও কবি এশিরিয়া, বেবিলন প্রভৃতি প্রাচীন সভ্যতার নিশ্চিহ্ন হওয়ার বিপরীতে প্রকৃতির সৌন্দর্যকে অভিন্ন ও চলমান বলে ঘোষণা করেছেন। উদ্দীপকে সমুদ্রের সৌন্দর্যকে অবিনশ্বর ও বহমান বলা হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতার কবিও দেখিয়েছেন সভ্যতার ক্ষয়প্রাপ্তি কিংবা মানুষের মৃত্যু হলেও প্রকৃতির সৌন্দর্য চলমান। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লেও মাঠের চঞ্চলতা, চালতাফুলে ঝরা শিশির কিংবা লক্ষ্মীপেঁচার গান- কোনো ক্ষেত্রেই এর ছোঁয়া লাগেনি। ফলে সভ্যতা ধ্বংস কিংবা সাধারণ মানুষের মৃত্যু প্রকৃতির সৌন্দর্যকে রহিত করতে পারে না। তাই বলা যায় যে, "উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যই মূলত 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব"-উক্তিটি যুক্তিযুক্ত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ১ম অংশের বক্তব্যই মূলত 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব- তোম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর