'সেইদিন এই মাঠ' কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো।
উত্তর: 'সেইদিন এই মাঠ' কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য চেতনাগতভাবে ফুটে উঠেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের কথা বলা হয়েছে। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিকই কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালীন ব্যস্ততা। কবি আলোচ্য কবিতায় প্রকৃতির এই অবিনাশী সৌন্দর্য উদ্ঘাটন করেছেন। ক্ষয়িষ্ণু সভ্যতার বিপরীতে তিনি প্রকৃতির বহমানতার কথা বলেছেন। উদ্দীপকে প্রকৃতির চিরকালীন সৌন্দর্যচেতনার দিকটি প্রকাশ পেয়েছে। এখানে প্রকৃতির চিরন্তনতার যে পরিচয় পাওয়া যায়, তা 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত সৌন্দর্যচেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেছেন প্রকৃতির সৌন্দর্যের ধ্বংস বা বিনাশ নেই। প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য ও ঐশ্বর্য দিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যায়। প্রকৃতির এ দিকটি উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত হয়েছে। এখানে প্রকৃতির যে বৈচিত্র্যময়তা কবি প্রত্যক্ষ করেছেন তা আবার পারবেন কি না তা নিয়ে দ্বিধাগ্রস্ত। কারণ মানুষ মৃত্যুর মধ্য দিয়ে হারিয়ে যায়। মানুষের এই হারিয়ে যাওয়ায় প্রকৃতির সৌন্দর্যের কোনো পরিবর্তন হয় না। উদ্দীপকের কবি হারিয়ে গেলে আকাশের শুকতারা, হেলেঞ্চার ঝোপ, জোনাকি, বাঁশবন কিছুই তিনি দেখবেন না। অথচ সেগুলো অবিকল থেকে যাবে। এই চেতনা 'সেইদিন এই মাঠ কবিতার প্রকৃতির চিরকালীন চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'সেইদিন এই মাঠ' কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে কীভাবে ফু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর