উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রেই কবির জীবনতৃষ্ণাকে অভিন্ন বলা যায় কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির দিক থেকে উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতা- উভয় ক্ষেত্রেই কবির জীবনতৃষ্ণাকে অভিন্ন বলা যায়। 'সেইদিন এই মাঠ' কবিতায় পৃথিবীতে মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা চিরস্থায়ী নয়। সময়ের ব্যবধানে মানুষ যেমন মৃত্যুবরণ করে তেমনই মানুষের তৈরি সভ্যতাও বিলীন হয়ে যায়। বেঁচে থাকে কেবল মানুষের স্বপ্ন যা প্রকৃতির সঙ্গে চির প্রবহমান। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের মধ্যে সভ্যতার ধ্বংস ও বিনির্মাণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা নশ্বর হলেও প্রকৃতি অবিনশ্বর। এই চেতনার সঙ্গে উদ্দীপকের চেতনাগত মিল রয়েছে। এই কবিতায় কবি রূপ-রস-গন্ধ-বর্ণ নিয়ে প্রকৃতির টিকে থাকার সঙ্গে মানুষের স্বপ্নের টিকে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 'সেইদিন এই মাঠ' কবিতার মূল বক্তব্য হচ্ছে- এই পৃথিবীতে মানুষের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্নও প্রকৃতির মতো অমর। এই কবিতায় কবি প্রকৃতির চিরকালের যে ব্যস্ততার কথা বলেছেন তা উদ্দীপকের প্রকৃতিচেতনায় অভিন্নভাবে প্রকাশ পেয়েছে। প্রকৃতির সৌন্দর্য রেখে মানুষের হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্দীপক ও কবিতায় অভিন্নভাবে প্রকাশ পেয়েছে। তাই উভয় ক্ষেত্রে কবির জীবনতৃষ্ণা একই ধারায় উৎসারিত। তাই বলা যায়, উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রেই কবির জীবনতৃষ্ণা অভিন্ন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রেই কবির জীবনতৃষ্ণাকে অভি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর