উদ্দীপকের স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় উল্লিখিত আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না। প্রকৃতিতে বিরাজমান বিচিত্র গন্ধ, বর্ণের স্পর্শ মানুষকে সজীব ও সতেজ করে।স্তবক-১-এ বাংলার রূপবৈচিত্র্যের দিকটি নির্দেশিত হয়েছে। এখানে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে। গ্রামবাংলা ফুলে-ফসলে, কাদা-মাটি-জলে এক অপূর্ব সৌন্দর্যে বিরাজমান। সৌন্দর্যমণ্ডিত গ্রামখানি স্নেহময়ী মায়ের মতো। উদ্দীপকের এই সৌন্দর্যচেতনার দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি এখানে প্রকৃতির সৌন্দর্যের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। পৃথিবীতে মানুষ এবং মানুষের সৃষ্টির ধ্বংস আছে। প্রকৃতির সৌন্দর্যের ধ্বংস নেই।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর