উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেই দিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা। 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত, মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। কালের আবর্তনে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের তৈরি সভ্যতাও এক সময় বিলীন হয়ে যায়। যেভাবে এশিরিয়া ও বেবিলন সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আলোচ্য কবিতায় প্রকৃতির চিরন্তনতার পাশাপাশি ব্যক্তি মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার কথা বলা হয়েছে। মানুষ অমরণশীল নয়। ব্যক্তি মানুষের মৃত্যু আছে। মানুষ যেসব সভ্যতা গড়ে তুলে সেগুলোরও নশ্বরতা রয়েছে। মানুষের তৈরি বিখ্যাত সভ্যতাগুলো আজ বিলীন হয়ে গেছে। তাই বলা যায়, উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর