উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি বলেই আমি মনে করি। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরন্তন রীতিনীতি ও শাশ্বত রূপের কথা বলেছেন। এ বিষয়টির পাশাপাশি কবি ব্যক্তিমানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতার দিকটি তুলে ধরেছেন। ব্যক্তি মানুষের মৃত্যু হলেও মানুষের স্বপ্ন চিরকাল বেঁচে থাকে। প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ডের ওপর মানুষের মৃত্যুর কোনো প্রভাব পড়ে না। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই সদা চলমান থাকে। তবে মানব সভ্যতা পৃথিবীতে অবিনশ্বর নয়। কালের আবর্তনে সভ্যতা এক সময় বিলীন হয়ে যায়। উদ্দীপকে মানুষের নশৃরতার দিকটি ফুটে উঠেছে। কারণ মানুষ কোনো অমরণশীল প্রাণী নয়। মানুষের মৃত্যু অবধারিত। মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। কাল যে ছিল আজ সে নেই কিংবা আজ যে আছে আগামী কাল সে হয়তো থাকবে না। এভাবেই মানুষ একদিন এ পৃথিবী থেকে বিদায় নেবে। মানুষের ঐশ্বর্য-প্রভাব ও প্রতিপত্তি সবকিছুই শেষ হয়ে যাবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের জীবন ও সভ্যতার নশ্বরতার দিকটি বর্ণিত হয়েছে। আর এ দিকটি উদ্দীপকের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় প্রকৃতির চিরন্তনতা ও শাশ্বত রূপ চিত্রিত হয়েছে। যা উদ্দীপকের মধ্যে অনুপস্থিত। আর এ দৃষ্টিকোণ থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে সক্ষম হয়নি। তাই আমি মনে করি উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে কি? তোম…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর