উদ্দীপকের ১নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ১নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার শাশ্বত স্বপ্নের দিকটি প্রকাশ পেয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি জীবনানন্দ দাশ মানুষের স্বপ্নের দিকটি তুলে ধরেছেন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। মনে মনে স্বপ্নের জাল বুনে। জীবনটাকে রঙিন করে সাজাতে চায়। মানুষ মরে গেলেও স্বপ্নগুলো মরে না। স্বপ্নের কোনো মৃত্যু নেই। মানুষের জীবনে দুঃখ-কষ্ট যতই আসুক না কেন আবার নতুন করে তারা স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নই মানুষকে হতাশার হাত থেকে রক্ষা করে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। তাই মানুষের স্বপ্ন অমর। মানুষের এ স্বপ্ন চিরকাল বেঁচে থাকে। উদ্দীপকের ১নং অংশে মানুষের স্বপ্নের দিকটি ফুটে উঠেছে। মানুষের জীবন অত্যন্ত ক্ষুদ্র। মানুষ অল্প কিছুদিন এ পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু মানুষ ক্ষণিক জীবনের জন্য কত না নতুন স্বপ্নের জাল বিস্তার করে। জীবনটাকে স্বপ্নের মতো করে গড়তে চায়। জীবনে চলার পথে অনেক বাধা-বিপত্তি বা পরাজয়ের গ্লানি সহ্য করতে হয়। কখনো বা জীবন যুদ্ধে পরাজীত হতে হয়। তবুও মানুষের স্বপ্ন দেখা বন্ধ হয় না। আপন ভুবন গড়ার দৃঢ় প্রত্যয়ে মানুষ আবারও স্বপ্ন দেখতে আরম্ভ করে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের ১নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার চিরন্তন স্বপ্নের দিকটি প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ১নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে ত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর