"উদ্দীপকের ২নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তনতার কথা উঠে এসেছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের ২নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তনতার কথা উঠে এসেছে।"- উক্তিটি যথার্থ। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি জীবনানন্দ দাশ প্রকৃতির চিরন্তনতার চিত্র এঁকেছেন। ব্যক্তি মানুষের মৃত্যু রয়েছে। কিন্তু প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ডের কোনো মৃত্যু নেই। মানুষের জন্ম-মৃত্যুতে প্রকৃতির ওপর কোনো প্রভাব পড়ে না। প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই চলে। পৃথিবীর অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রকৃতি আগের মতোই চির অবিনশ্বর রয়েছে। এমনকি ভবিষ্যতেও প্রকৃতি তার আপন স্বকীয়তা বজায় রাখবে। কারণ কোনো কর্মকাণ্ডই প্রকৃতির গতিকে রোধ করতে পারে না। প্রকৃতি যেন তার আপন গতিতেই সদা ঘূর্ণায়মান। উদ্দীপকের ২নং অংশে নদীতীরের বর্ণনা তুলে ধরা হয়েছে। নদীর দুই তীরে দুই খানি গ্রাম রয়েছে। নাম না জানা এ গ্রামের পাশেই একটি নদী বয়ে গেছে। নদী তার আপন গতিতেই প্রবহমান। আর এ নদীতে নৌকা চলে। নৌকায় করে কেউ বাড়ি হতে কোনো কাজে অন্যত্র যায়। আবার কেউ অন্য কোনো স্থান হতে নৌকায় করে বাড়ি ফিরে। এ যেন নদী তীরের নিত্য দিনের চিত্র। মূলত এর মাধ্যমে উদ্দীপকের কবি এ পৃথিবীতে মানুষের আগমন ও প্রস্থানকে বুঝিয়েছেন। অর্থাৎ এ পৃথিবীতে মানুষের জন্ম হওয়ার কিছু সময় পর এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ড আগের মতোই রয়ে যায়। পরিশেষে আমরা বলতে পারি, উদ্দীপকের ২নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তনতার কথাই ফুটে উঠেছে। কারণ এ প্রকৃতির চিরন্তন কর্মকাণ্ডের কোনো ক্ষয় বা বিনাশ নেই। আবহমানকাল ধরেই প্রকৃতির চিরন্তন প্রবহমানতা অব্যাহত রয়েছে। এমনকি ভবিষ্যতেও তা অক্ষত অবস্থায় থাকবে। প্রকৃতি তার আপন মহিমায় চির ভাষর। প্রকৃতি কারও মুখাপেক্ষী বা নির্ভরশীল নয়। এ পৃথিবীতে প্রকৃতির চিরন্তনতা কখনো বিলীন হবার নয়। যা উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও প্রণিধানযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের ২নং অংশে 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তন…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর