শেয়ারFacebookWhatsApp

স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের নশ্বরতা এবং প্রকৃতির অবিনশ্বরতার দিকটি ফুটে উঠেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি একদিকে সভ্যতার ক্ষয়িষ্ণু অবস্থা এবং অন্যদিকে বিনির্মাণের কথা বলেছেন। তিনি জগতের চিরন্তন সত্য নির্দেশ করতে গিয়ে বলেছেন যে, পৃথিবীতে মানুষ মরণশীল, কিন্তু মানুষের স্বপ্ন অমর। মানুষ ও মানুষের তৈরি সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি টিকে থাকে। প্রকৃতির ধ্বংস বা বিনাশ নেই। প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চির প্রবহমান। স্তবক-১-এ প্রকৃতির চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আকাশ, বাতাস, জল যেমন আছে তেমনই থাকার কথা বলা হয়েছে। প্রকৃতির এসব উপাদান আজকে যেমন আছে চিরকাল তেমনই থাকবে। অবিকল থাকবে না মানুষ ও মানুষের তৈরি সভ্যতা। মানুষকে মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতি ছেড়ে হারিয়ে যেতে হবে। স্তবক-১-এর এই বিষয়টি 'সেইদিন এই মাঠ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই কবিতায়ও কবি প্রকৃতি অবিকল একই রকম থাকা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতা বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। কবির মতে প্রকৃতিতে যে সৌন্দর্য বিরাজমান তা নানাভাবে রূপ-রস-গন্ধ ছড়াবে। কেবল মানুষ ও মানুষের তৈরি বস্তু কালের গর্ভে বিলীন হয়ে যাবে। এভাবেই উদ্দীপকের স্তবক-১-এ কবিতার প্রতিফলন ঘটেছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

স্তবক-১:চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল মাত্র আমি আর থাকব না কেবল জনপূর্ণ ভবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। স্তবক-২:সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন ব্যর্থ হয় কখনো কখনো ভেঙে যায় সব স্বপ্ন তবুও দমিয়ে থাকে না তারা আঁধারে গড়ে আপন ভুবন।

Barisal · 2025

উত্তর

খেয়ানৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে।

উত্তর

"চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।"- পঙক্তি দ্বারা কবি চালতাফুলে শিশির পড়ে ভিজে থাকার প্রকৃতির রীতি চির বহমান থাকাকে বুঝিয়েছেন। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের বহমানতা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতা বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। কবি জানেন যে, তিনি মৃত্যুর মধ্য দিয়ে যেদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিনও পৃথিবীর প্রকৃতি বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে টিকে থাকবে। সেদিনও আজকের মতো প্রকৃতির বুকে ফোটা চালতা ফুল শিশিরের জলে ভিজে নরম গন্ধ বিলাবে। প্রকৃতির সবকিছু যথানিয়মে চলমান থাকবে। এটা বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের নশ্বরতা এবং প্রকৃতির অবিনশ্বরতার দিকটি ফুটে উঠেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি একদিকে সভ্যতার ক্ষয়িষ্ণু অবস্থা এবং অন্যদিকে বিনির্মাণের কথা বলেছেন। তিনি জগতের চিরন্তন সত্য নির্দেশ করতে গিয়ে বলেছেন যে, পৃথিবীতে মানুষ মরণশীল, কিন্তু মানুষের স্বপ্ন অমর। মানুষ ও মানুষের তৈরি সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি টিকে থাকে। প্রকৃতির ধ্বংস বা বিনাশ নেই। প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চির প্রবহমান। স্তবক-১-এ প্রকৃতির চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আকাশ, বাতাস, জল যেমন আছে তেমনই থাকার কথা বলা হয়েছে। প্রকৃতির এসব উপাদান আজকে যেমন আছে চিরকাল তেমনই থাকবে। অবিকল থাকবে না মানুষ ও মানুষের তৈরি সভ্যতা। মানুষকে মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতি ছেড়ে হারিয়ে যেতে হবে। স্তবক-১-এর এই বিষয়টি 'সেইদিন এই মাঠ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই কবিতায়ও কবি প্রকৃতি অবিকল একই রকম থাকা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতা বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। কবির মতে প্রকৃতিতে যে সৌন্দর্য বিরাজমান তা নানাভাবে রূপ-রস-গন্ধ ছড়াবে। কেবল মানুষ ও মানুষের তৈরি বস্তু কালের গর্ভে বিলীন হয়ে যাবে। এভাবেই উদ্দীপকের স্তবক-১-এ কবিতার প্রতিফলন ঘটেছে।

উত্তর

মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই- এই বিষয়টির সঙ্গে একসূত্রে গাঁথা বলে স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে স্পর্শ করেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু প্রকৃতি যেমন আছে তেমনই থাকে। প্রকৃতিতে চিরকালের ব্যস্ততা বজায় থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে শীতের শিশির পড়া, লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা চিরজাগরূক থাকে। কোথাও মৃত্যুর রেশ থাকে না। শুধু মানুষ থাকে না। স্তবক-২-এ মানুষের স্বপ্ন এবং তা বাস্তবায়নের চেষ্টার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে সৃষ্টিশীল মানুষের সৃষ্টিকর্মে লিপ্ত হওয়া এবং ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে। মানুষ তার স্বপ্নের ভাঙনে, ব্যর্থতায় ম্লান হয়। তবুও একেবারে নিঃশেষ হতে চায় না। আবার নতুন করে স্বপ্ন দেখে, জগতের কল্যাণকর কর্মের মাধ্যমে অমরত্বের চেষ্টা চালায়। এই দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে স্পর্শ করেছে। এই কবিতার মূলভাবেও মানুষের অমরত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। জাগতিক নিয়মে নশ্বর মানবজীবন স্রোতও চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে। এ ক্ষেত্রে কেবল টিকে থাকে মানুষের মানবীয় কর্ম, চিন্তা আর স্বপ্ন। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। স্তবক-২-এর মূলভাবেও এটির প্রতিফলন ঘটেছে। কবিও বলেছেন মানুষের স্বপ্নের প্রবহমানতা প্রকৃতির সঙ্গে এক হয়ে টিকে থাকে। এভাবে স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব স্পর্শ করেছে।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।