স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব স্পর্শ করেছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই- এই বিষয়টির সঙ্গে একসূত্রে গাঁথা বলে স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে স্পর্শ করেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু প্রকৃতি যেমন আছে তেমনই থাকে। প্রকৃতিতে চিরকালের ব্যস্ততা বজায় থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে শীতের শিশির পড়া, লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা চিরজাগরূক থাকে। কোথাও মৃত্যুর রেশ থাকে না। শুধু মানুষ থাকে না। স্তবক-২-এ মানুষের স্বপ্ন এবং তা বাস্তবায়নের চেষ্টার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে সৃষ্টিশীল মানুষের সৃষ্টিকর্মে লিপ্ত হওয়া এবং ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে। মানুষ তার স্বপ্নের ভাঙনে, ব্যর্থতায় ম্লান হয়। তবুও একেবারে নিঃশেষ হতে চায় না। আবার নতুন করে স্বপ্ন দেখে, জগতের কল্যাণকর কর্মের মাধ্যমে অমরত্বের চেষ্টা চালায়। এই দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে স্পর্শ করেছে। এই কবিতার মূলভাবেও মানুষের অমরত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। জাগতিক নিয়মে নশ্বর মানবজীবন স্রোতও চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে। এ ক্ষেত্রে কেবল টিকে থাকে মানুষের মানবীয় কর্ম, চিন্তা আর স্বপ্ন। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। স্তবক-২-এর মূলভাবেও এটির প্রতিফলন ঘটেছে। কবিও বলেছেন মানুষের স্বপ্নের প্রবহমানতা প্রকৃতির সঙ্গে এক হয়ে টিকে থাকে। এভাবে স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব স্পর্শ করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
স্তবক-২ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব স্পর্শ করেছে কি? তোমার মতের প…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর