লেখক কীভাবে ভাষা ও সংলাপের মাধ্যমে সময়ের আবহ সৃষ্টি করেছেন?
উত্তর: লেখক দিন-তারিখ, মাস-বছর, ক্ষণের উল্লেখ করে ভাষা ও সংলাপের মাধ্যমে সময়ের আবহ সৃষ্টি করেছেন। লেখক প্রথম পরিচ্ছেদ থেকেই সময়ের ব্যাপারে পাঠককে সচেতন করে দিয়েছেন। দিনটি ১৯৭১ সালের পহেলা মে। এ দিন মেজর এজাজ পঞ্চাশজন সৈন্যের একটি, ছোটো দল নিয়ে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে। নিস্তরঙ্গ গ্রামে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়। রফিক ইমাম সাহেবের মুখ বারবার উচ্চারণ করিয়েছে “সময়টা এখন খারাপ"। মীর আলির সীমাহীন অন্ধকার চোখ বুঝতে পেরেছে বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা। কিংবা আধঘণ্টাব্যাপী ঝড়ের পর সীমাহীন অন্ধকার, কোথাও বাতি জ্বলছে না। এভাবে লেখক দিন-তারিখ, মাস-বছর ও ক্ষণের নির্দিষ্ট ও অনির্দিষ্টতার সহযোগে ভাষা ও সংলাপের মাধ্যমে সময়ের আবহ সৃষ্টি করেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
লেখক কীভাবে ভাষা ও সংলাপের মাধ্যমে সময়ের আবহ সৃষ্টি করেছেন?
উত্তর