শেয়ারFacebookWhatsApp

উপন্যাসটির মাধ্যমে লেখক কীভাবে মুক্তিযুদ্ধের প্রজন্মকে দায়িত্ববোধে আহ্বান করেছেন? বিশ্লেষণ করো।

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সর্বাত্মক জনযুদ্ধ। ১৯৭১ সালের নয় মাসব্যাপী চলমান এ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। এ যুদ্ধের শহিদ হয়েছেন ত্রিশ লাখ মানুষ, দুলাখের অধিক নারী বিসর্জন দিয়েছে তাদের সম্ভ্রম। এসব মানুষের আত্মত্যাগ কখনো ভোলার নয়। নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার শিক্ষা দেয় '১৯৭১' উপন্যাস। হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক একটি বস্তুনিষ্ঠ পাঠ। এ উপন্যাসে লেখক বাস্তবতার নিরিখে ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন। নীল সেনের অন্যায় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এ উপন্যাসে পাকবাহিনীর হত্যাযজ্ঞের সূচনা। একে একে হত্যার শিকার হয়েছে মনা, বিরু ও আজিজ মাস্টারদের মতো নিরীহ মানুষ এবং রফিকের মতো ঘনিষ্ঠ সহযোগী। এছাড়াও পাকবাহিনী ও রাজাকারদের দ্বারা সম্ভ্রমহানির শিকার হয়েছে সফদরউল্লাহর স্ত্রী ও কিশোরী শ্যালিকা। অকথ্য অত্যাচার চলেছে ইমাম সাহেবের ওপর। এতগুলো মানুষের হত্যাকাণ্ড-নির্যাতনই বলে দেয় যে, মুক্তিযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধ। মুক্তিযুদ্ধ আমাদের ত্যাগ ও গৌরবের দলিল। তাই মুক্তিযুদ্ধের প্রতি নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয় '১৯৭১' উপন্যাস। এ উপন্যাসের আত্মত্যাগী চরিত্র রফিক ও আজিজ মাস্টারের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধাদের মতো মনোবল নিয়ে অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। দেশের সংকটকালে, দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রত্যয়ে নিরলস কাজ করতে হবে। এ উপন্যাসের মাধ্যমে লেখক মুক্তিযুদ্ধের প্রজন্মকে এভাবেই দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উপন্যাসটির মাধ্যমে লেখক কীভাবে মুক্তিযুদ্ধের প্রজন্মকে দায়িত্ববোধে আহ্বান করেছেন? বিশ্লেষণ করো।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সর্বাত্মক জনযুদ্ধ। ১৯৭১ সালের নয় মাসব্যাপী চলমান এ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। এ যুদ্ধের শহিদ হয়েছেন ত্রিশ লাখ মানুষ, দুলাখের অধিক নারী বিসর্জন দিয়েছে তাদের সম্ভ্রম। এসব মানুষের আত্মত্যাগ কখনো ভোলার নয়। নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার শিক্ষা দেয় '১৯৭১' উপন্যাস। হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক একটি বস্তুনিষ্ঠ পাঠ। এ উপন্যাসে লেখক বাস্তবতার নিরিখে ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন। নীল সেনের অন্যায় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এ উপন্যাসে পাকবাহিনীর হত্যাযজ্ঞের সূচনা। একে একে হত্যার শিকার হয়েছে মনা, বিরু ও আজিজ মাস্টারদের মতো নিরীহ মানুষ এবং রফিকের মতো ঘনিষ্ঠ সহযোগী। এছাড়াও পাকবাহিনী ও রাজাকারদের দ্বারা সম্ভ্রমহানির শিকার হয়েছে সফদরউল্লাহর স্ত্রী ও কিশোরী শ্যালিকা। অকথ্য অত্যাচার চলেছে ইমাম সাহেবের ওপর। এতগুলো মানুষের হত্যাকাণ্ড-নির্যাতনই বলে দেয় যে, মুক্তিযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধ। মুক্তিযুদ্ধ আমাদের ত্যাগ ও গৌরবের দলিল। তাই মুক্তিযুদ্ধের প্রতি নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয় '১৯৭১' উপন্যাস। এ উপন্যাসের আত্মত্যাগী চরিত্র রফিক ও আজিজ মাস্টারের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধাদের মতো মনোবল নিয়ে অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। দেশের সংকটকালে, দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রত্যয়ে নিরলস কাজ করতে হবে। এ উপন্যাসের মাধ্যমে লেখক মুক্তিযুদ্ধের প্রজন্মকে এভাবেই দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।