অনুফাকে মীর আলি ভাগ্যবতী বলেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসে অনুফার সৌভাগ্যবতী বৈশিষ্ট্যের কথা বলেছে বৃদ্ধ মীর আলি। এটি মূলত তার একটি বিশ্বাস। মীর আলির ছেলে বদিউজ্জামান ও অনুফার বিয়ের পূর্বে তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। মাতৃহীন এই মেয়েটি সংসারে আসার সাথে সাথে পারিবারিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তাদের সংসারে আয়-উন্নতি হতে থাকে। বদি মনিহারি দোকানি হয়েও টিনের চালার নতুন ঘর বানায়, সাইকেল কেনে, এমনকি শীত নিবারণের জন্য বৃদ্ধ পিতাকে লেপ পর্যন্ত কিনে দেয়। পরিবারের এসব পরিবর্তনের একমাত্র কারণ হিসেবে বৃদ্ধ পুত্রবধূর ভাগ্যকেই শ্রেয় মনে করে। তাই সে অনুফাকে ভাগ্যবতী বলেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
অনুফাকে মীর আলি ভাগ্যবতী বলেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর