রফিক চরিত্রের মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছেন?
উত্তর: রফিক চরিত্রের মাধ্যমে লেখক জাতিগত লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার বার্তা দিয়েছেন। '১৯৭১' উপন্যাসের রফিক একটি প্রতীকী চরিত্র। লেখক বলে দিচ্ছেন রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি। অথচ রফিক এমনভাবে চলাফেরা করে যেন এ গ্রামের অলিগলি সবকিছুই তার চেনা। পেশাগত জীবনে সে মিলিটারি কমান্ডার মেজর এজাজের দোভাষী। তবে পাকবাহিনীর প্রতি তার কোনোরূপ পক্ষপাত নেই। সে সব সময় ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলেছে। এক্ষেত্রে মৃত্যুও তাকে বাস্তবতা ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। আজিজ মাস্টারকে দেওয়া অপমানজনক শাস্তির বিরোধিতা করে সে মেজর এজাজের রোষে পড়ে। বাঙালির জাতিগত পরিচয় নিয়ে কটাক্ষের প্রতিবাদ করায় তার মৃত্যুদণ্ড দেয় মেজর এজাজ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও রফিক সত্যের জয়গান গেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
রফিক চরিত্রের মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছেন?
উত্তর