শেয়ারFacebookWhatsApp

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর: হুমায়ূন আহমেদের '১৯৭১' মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস। এই উপন্যসে লেখক খুব অল্প পরিসরে গভীর বার্তা প্রদান করেছেন। উপন্যাসটির আখ্যানভাগ এগিয়ে গেছে নীলগঞ্জ গ্রামের মানুষদের নিয়ে। উপন্যাসে দেখা যায়, পাকিস্তানি মেজর এজাজ তার বাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে। কারণ তাদের ধারণা গ্রামের পাশে কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। এই ধারণাকে কেন্দ্র করে মেজর এজাজ নীলগঞ্জ গ্রামের মানুষের উপর অমানবিক অত্যাচার চালায়। সে স্কুলঘরে গ্রামের ইমাম ও স্কুলমাস্টার আজিজকে বন্দি করে রাখে। তাদের উপর দফায় দফায় অত্যাচার চালায়। এছাড়া নীলু সেন, মনা এদেরকে হত্যা পর্যন্ত করে। গ্রামের নারীদের উপরও অবিচার করে। উপন্যাসে দেখা যায়, নীলগঞ্জ গ্রামের অধিবাসীরা খুবই সহজ-সরল। তারা মুক্তিযুদ্ধের বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না। অথচ মেজর এজাজ তাদের প্রতি এত বেশি নিষ্ঠুর ছিল যে, মনে হয় তারা যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বাস্তবিক হানাদার বাহিনীর আচরণ এমনই ছিল। তারা জোর করেই বাঙালিদের শত্রুতে পরিণত করত। '১৯৭১' উপন্যাস পাঠ করার পর উপলব্ধি হয় যে, এখানে যে যুদ্ধটা হয়েছে সেটা একপক্ষীয়, অন্যপক্ষ এখানে অনুপস্থিত। এখানে পাকিস্তানি বাহিনী শুধু নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাচার করেছে, বাঙালিদের প্রতিহত করার কোনো চিত্র উপন্যাসে নেই। এখানে যুদ্ধ মানেই নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়া আর ঝাঁপিয়ে পড়ার নানা কলা আর ছলা। পেছনের জঙ্গলে মুক্তিবাহিনী লুকিয়ে ছিল কি না সেই বিষয়টিও পরিষ্কার নয়। কেননা তাদের কোনো কর্মতৎপরতা পরিষ্কার করা হয়নি। আসলে এই উপন্যাসের এটাকে যুদ্ধ বলা যায় না। এখানে কেবল পাকিস্তানি বাহিনী একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপর হামলা চালিয়েছে। উপন্যাসের মিলিটারি অফিসার এজাজের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশও তার নির্যাতনের মধ্য দিয়ে প্রকাশ পায়। প্রতিটি যুদ্ধেরই কিছু নিয়ম থাকে। দুটি পক্ষ থাকে। কিন্তু আলোচ্য উপন্যাসে কোনো প্রতিপক্ষ পাওয়া যায় না। কেবল হানাদার বাহিনীর নৃশংসতা। বাঙালি বিদ্বেষ থেকেই তারা এরূপ আচরণ করেছে। তারা কোনো কারণ ছাড়াই একটা প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষের উপর অমানবিক অত্যাচার করেছে। যদি তারা প্রতিহত করত তাহলে একে যুদ্ধ বলা যেত। কিন্তু নীলগঞ্জবাসীর মধ্যে প্রতিহত করার কোনো লক্ষণও দেখা যায় না। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসে বর্ণিত আখ্যান কোনো পাকিস্তানিদের বর্বরতা মাত্র। এটাকে যুদ্ধ বলা যায় না। উপর্যুক্ত আলোচনার বিচারে, "এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র"-কথাটি যুক্তিযুক্ত।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর

হুমায়ূন আহমেদের '১৯৭১' মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস। এই উপন্যসে লেখক খুব অল্প পরিসরে গভীর বার্তা প্রদান করেছেন। উপন্যাসটির আখ্যানভাগ এগিয়ে গেছে নীলগঞ্জ গ্রামের মানুষদের নিয়ে। উপন্যাসে দেখা যায়, পাকিস্তানি মেজর এজাজ তার বাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে। কারণ তাদের ধারণা গ্রামের পাশে কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। এই ধারণাকে কেন্দ্র করে মেজর এজাজ নীলগঞ্জ গ্রামের মানুষের উপর অমানবিক অত্যাচার চালায়। সে স্কুলঘরে গ্রামের ইমাম ও স্কুলমাস্টার আজিজকে বন্দি করে রাখে। তাদের উপর দফায় দফায় অত্যাচার চালায়। এছাড়া নীলু সেন, মনা এদেরকে হত্যা পর্যন্ত করে। গ্রামের নারীদের উপরও অবিচার করে। উপন্যাসে দেখা যায়, নীলগঞ্জ গ্রামের অধিবাসীরা খুবই সহজ-সরল। তারা মুক্তিযুদ্ধের বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না। অথচ মেজর এজাজ তাদের প্রতি এত বেশি নিষ্ঠুর ছিল যে, মনে হয় তারা যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বাস্তবিক হানাদার বাহিনীর আচরণ এমনই ছিল। তারা জোর করেই বাঙালিদের শত্রুতে পরিণত করত। '১৯৭১' উপন্যাস পাঠ করার পর উপলব্ধি হয় যে, এখানে যে যুদ্ধটা হয়েছে সেটা একপক্ষীয়, অন্যপক্ষ এখানে অনুপস্থিত। এখানে পাকিস্তানি বাহিনী শুধু নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাচার করেছে, বাঙালিদের প্রতিহত করার কোনো চিত্র উপন্যাসে নেই। এখানে যুদ্ধ মানেই নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়া আর ঝাঁপিয়ে পড়ার নানা কলা আর ছলা। পেছনের জঙ্গলে মুক্তিবাহিনী লুকিয়ে ছিল কি না সেই বিষয়টিও পরিষ্কার নয়। কেননা তাদের কোনো কর্মতৎপরতা পরিষ্কার করা হয়নি। আসলে এই উপন্যাসের এটাকে যুদ্ধ বলা যায় না। এখানে কেবল পাকিস্তানি বাহিনী একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপর হামলা চালিয়েছে। উপন্যাসের মিলিটারি অফিসার এজাজের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশও তার নির্যাতনের মধ্য দিয়ে প্রকাশ পায়। প্রতিটি যুদ্ধেরই কিছু নিয়ম থাকে। দুটি পক্ষ থাকে। কিন্তু আলোচ্য উপন্যাসে কোনো প্রতিপক্ষ পাওয়া যায় না। কেবল হানাদার বাহিনীর নৃশংসতা। বাঙালি বিদ্বেষ থেকেই তারা এরূপ আচরণ করেছে। তারা কোনো কারণ ছাড়াই একটা প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষের উপর অমানবিক অত্যাচার করেছে। যদি তারা প্রতিহত করত তাহলে একে যুদ্ধ বলা যেত। কিন্তু নীলগঞ্জবাসীর মধ্যে প্রতিহত করার কোনো লক্ষণও দেখা যায় না। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসে বর্ণিত আখ্যান কোনো পাকিস্তানিদের বর্বরতা মাত্র। এটাকে যুদ্ধ বলা যায় না। উপর্যুক্ত আলোচনার বিচারে, "এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র"-কথাটি যুক্তিযুক্ত।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।