মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?
উত্তর: সকাল সকাল বড়ো পেয়ালা ভরে চা দেওয়ায় মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হয়। '১৯৭১' উপন্যাসে বর্ণিত মীর আলি বার্ধক্যজনিত অন্ধ এক প্রবীণ চরিত্র। বুড়ো বয়সে শরীরে অনেক রোগ দেখা যায়। চোখে অস্পষ্ট দেখার পাশাপাশি সে কানেও কম শুনতে পায়। আরেকটি সমস্যা হলো শ্বাসকষ্ট। সকালবেলায় শ্বাসকষ্টের প্রকোপ বেশি থাকে। এ ধরনের সমস্যার জন্য গরম তরল, বিশেষ করে গরম চা খুবই উপকারী। কিন্তু ঘরে চায়ের সকল সরঞ্জাম থাকা সত্ত্বেও পুত্রবধূ অনুফা বেশিরভাগ দিনই চা করে দেয় না তাকে। চায়ের কথা মনে করিয়ে দিতে মীর আলি প্রতিদিন সকালেই কম-বেশি কাশাকাশি করে। আজও করেছে এবং অনুফা তার কাশি শুনে তাকে বড়ো এক পেয়ালা চা এনে দিয়েছে। তাই কৃতজ্ঞতায় মীর আলির অনুফার প্রতি মমতা জাগ্রত হলো।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?
উত্তর