অনুফা কে? সে কেন মীর আলির ওপর বিরক্ত হয়?
উত্তর: অনুফা হলো মীর আলীর ছেলে বদিউজ্জামানের স্ত্রী। যুদ্ধ পরিস্থিতিতে মীর আলি ভাত বসানোর কথা বলায় অনুফা তার ওপর বিরক্ত হয়। গ্রামে মিলিটারির আগমন ঘটেছে। তারা গ্রামের অনেককে মেরে ফেলেছে। আবার অনেকের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। তাদের ভয়ে বদিউজ্জামানও জঙ্গলা মাঠ ছেড়ে বাড়ি আসতে পারছে না। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে বদিউজ্জামানদের ঘরের চাল উড়ে গেছে। এসব কারণে অনুফা ঠিক করেছে যে, বদিউজ্জামান ঘরে ফিরে না আসা অবধি সে রান্না শুরু করবে না। কিন্তু বৃদ্ধ মীর আলি ক্ষুধা সহ্য করতে না পেরে অনুফাকে ভাত বসাতে বলে। এমতাবস্থায় অপ্রত্যাশিতভাবে শ্বশুর মীর আলির মুখে ভাত বসানোর কথা শুনে অনুফা বিস্মিত হয় এবং তার ওপর বিরক্তি বোধ করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
অনুফা কে? সে কেন মীর আলির ওপর বিরক্ত হয়?
উত্তর