দিনের বেলায় মীর আলির কাজের বর্ণনা দাও।
উত্তর: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত '১৯৭১' উপন্যাসটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম দলিল হিসেবে স্বীকৃত। হুমায়ূন আহমেদ উপন্যাসের শুরু করেছেন মীর আলির বর্ণনা দিয়ে। উপন্যাসের প্রথম লাইন- মীর আলি চোখে দেখে না। চোখে না দেখলেও বৃদ্ধ মীর আলি তার প্রত্যহ সময় অতিবাহিত করতে কিছু কাজ করে। লেখক মীর আলির পরিবারের বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেছেন মীর আলির বড় ছেলে বদিউজ্জামানের তিন বছর বয়সের একজন মেয়ে আছে। দিনের বেলায় মীর আলির কাজ হচ্ছে নাতনি পরীবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। দাদাকে সে খুবই পছন্দ করে। মীর আলিও জগতের অনেক জটিল বিষয় নিয়ে পরীবানুর সঙ্গে কথা বলে। মীর আলি তিন বছরের' পরীবানুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। সুতরাং বলা যায়, দিনের বেলায় মীর আলির অন্যতম কাজ হচ্ছে পরীবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা এবং তার সঙ্গে গল্প করা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দিনের বেলায় মীর আলির কাজের বর্ণনা দাও।
উত্তর