মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: পাকিস্তানের রেশোবা গ্রামের ছেলে মেজর এজাজ পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক। নীলগঞ্জ গ্রামের মীর আলি অশীতিপর এক অন্ধ বৃদ্ধ। তাকে দেখে মেজরের মনে পড়ে রেশোবা গ্রামে থাকা তার অন্ধ পিতার কথা। তাই তো মীর আলিকে উঠানে বসে থাকতে দেখে তাকে সালাম দেয়। মূলত নিজের বাবার কথা মনে পড়ায় মেজর পিতৃসমতুল্য বৃদ্ধকে সালাম জানায় বলে ধরে নেওয়া যায়। কিন্তু পরোক্ষভাবে বিচার করলে উপলব্ধি করা যায়- মেজরের এই আচরণের মধ্যে লুকিয়ে আছে গোপন অভিসন্ধি। গ্রামের মানুষের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা থেকেই মেজর বৃদ্ধ মীর আলির সাথে এমন নমনীয় আচরণ করে, যা একজন সুচতুর শোষকের চারিত্রিক বৈশিষ্ট্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর