স্কুলঘরে মিলিটারিদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পাকিস্তানি পতাকা নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: স্কুলঘরে মিলিটারির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পাকিস্তানি পতাকা নিয়ে যাওয়ার কারণ মিলিটারি কর্মকর্তার সুনজরে আসা। '১৯৭১' উপন্যাসে পাকিস্তানি বাহিনী ১ মে নীলগঞ্জ গ্রামে হানা দেয়।মিলিটারির ভয়ে গ্রামের মানুষ তটস্থ হয়ে পড়ে। মিলিটারি গ্রামে পৌঁছার পর প্রাইমারি স্কুলে তাদের ঘাঁটি বানায়। মিলিটারি কর্মকর্তা স্কুলের দপ্তরিকে হেডমাস্টারের কাছ থেকে চাবি আনতে বলে। হেডমাস্টার আজিজুর রহমান মল্লিককে মেজর এজাজ তলব করেন। গ্রামের সবাই হেডমাস্টারকে অভয় দিলেও সে একা যেতে রাজি হয় না। ভয়ে তার হাঁপানি রোগ বেড়ে যায়। ফলে সবাই মিলে যুক্তি করে দল বেঁধে মিলিটারি ক্যাম্পের দিকে এগিয়ে যায়। গ্রামবাসী নিজেদের পাকিস্তানের পক্ষে এমন বোঝাতে তারা পাকিস্তানের পতাকা সাথে নিয়ে যায় এবং তাদের পক্ষে স্লোগান দেয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে ছয়জনের দলটি পাকিস্তানের পতাকা হাতে স্কুলঘরে পাকিস্তানি মিলিটারির সঙ্গে দেখা করতে যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
স্কুলঘরে মিলিটারিদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পাকিস্তানি পতাকা নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর