"আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়।" - কার কাছে এবং কোন বিষয়টি স্বাভাবিক মনে হয়? ব্যাখ্যা করো।
উত্তর: "আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়।”- রফিকের কাছে কালীমূর্তিটাকে স্বাভাবিক বলে মনে হয়। '১৯৭১' উপন্যাসে মেজর এজাজ তার সহকর্মী রফিককে নিয়ে নীলগঞ্জ গ্রামে ঘুরতে বের হয়। পথিমধ্যে ঝড় আসায় তারা সেন বাড়ির কালীমন্দিরে আশ্রয় নেয়। পশ্চিম পাকিস্তানে বড়ো হওয়ায় মেজর এজাজের কাছে কালীমূর্তিটাকে চারহাত বিশিষ্ট একটা মাকড়সার মতো মনে হয়। কিন্তু রফিকের কাছে তা মনে হয় না। রফিকের জন্ম বাংলাদেশে। হিন্দু-মুসলিমদের পারস্পরিক মিথস্ক্রিয়ায় বেড়ে ওঠা সংস্কৃতির আধার বাংলাদেশ। ধর্মীয় সহাবস্থানের জন্য রফিক ছোটোবেলা থেকেই কালীমূর্তি দেখে দেখে অভ্যস্ত। মেজর এজাজের সাথে তাই তার দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে তার কাছে কালীমূর্তিকে স্বাভাবিক বলে মনে হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়।" - কার কাছে এবং কোন বিষয়টি স্বাভাবিক মনে হয়? ব্যাখ্যা করো।
উত্তর