শেয়ারFacebookWhatsApp

“১৯৭১ উপন্যসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে ঔপন্যাসিকের কল্পনার এক অনবদ্য মেলবন্ধন।” – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাসটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ময়মনসিংহ জেলার এক দুর্গম গ্রাম নীলগঞ্জ এ উপন্যাসের কেন্দ্রভূমি। মুক্তিযুদ্ধের প্রথমদিকের সময়কালকে ধারণ করে এর ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। নীলগঞ্জ গ্রামে অতর্কিতে পাকিস্তানি পাহিনীর আগমন ও বাঙালিদের উপর নির্যাতন-নিপীড়নের বিষয়গুলো ঐতিহাসিক তথ্যকে উপজীব্য করেছে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর নির্যাতনের জন্য রাজাকার বাহিনী গঠন করেছিল। এমনকি এদেশীয় কিছু লোক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করতে বাধ্য হয়েছে। ঔপন্যাসিক বাঙালিদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ, নারীদের শ্লীলতাহানি প্রভৃতি বিষয় আলোচ্য উপন্যাসে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। পাকিস্তানি মিলিটারি অফিসার মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে প্রবেশ করার পর গ্রামের মসজিদের ইমাম ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা, গ্রামের মাতবর জয়নাল মিয়াকে জেরা করা এরকম নানা বিষয় উপন্যাসে উঠে এসেছে। সম্ভ্রান্ত হিন্দু পরিবারের উত্তরসূরি নীলু সেনকে নির্মমভাবে হত্যা, হত্যাকাণ্ডের বিচারের ধুয়া তুলে মনা কৈবর্ত ও বিরু কৈবর্তকে হত্যা, সফদরউল্লাহর স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি প্রভৃতি বিষয় যেন মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি মৃত্যুভয়ে পালিয়ে ছিল। সেই বিষয়টি বদিউজ্জামানের পালিয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানি সেনারা মুসলমানদের হত্যা করে না বলে যে মিথ প্রচলিত ছিল তা সম্পর্কেও আলোকপাত করেছেন ঔপন্যাসিক। ইতিহাসের ঘটনাপ্রবাহের ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজস্ব বয়ান রচনা করেছেন। ইতিহাসের খেরো খাতা থেকে তিনি অকপটে তথ্য গ্রহণ করেছেন। মেজর এজাজ আহমেদের মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ, রফিক চরিত্রটিকে রহস্যময় করে নির্মাণ লেখকের কল্পনার ফসল। লেখক তাঁর কল্পনায় মেজরের চরিত্রকে নতুনভাবে নির্মাণ করেছেন যিনি একই সাথে নিষ্ঠুর ও বুদ্ধিমান। মুক্তিযুদ্ধের সময়টিকে ভিন্ন মাত্রায় পাঠকের কাছে তুলে ধরেছেন এ উপন্যাসে। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে ঔপন্যাসিকের কল্পনার -অনবদ্য মেলবন্ধন।- মন্তব্যটি যৌক্তিক।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

“১৯৭১ উপন্যসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে ঔপন্যাসিকের কল্পনার এক অনবদ্য মেলবন্ধন।” – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর

হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাসটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ময়মনসিংহ জেলার এক দুর্গম গ্রাম নীলগঞ্জ এ উপন্যাসের কেন্দ্রভূমি। মুক্তিযুদ্ধের প্রথমদিকের সময়কালকে ধারণ করে এর ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। নীলগঞ্জ গ্রামে অতর্কিতে পাকিস্তানি পাহিনীর আগমন ও বাঙালিদের উপর নির্যাতন-নিপীড়নের বিষয়গুলো ঐতিহাসিক তথ্যকে উপজীব্য করেছে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর নির্যাতনের জন্য রাজাকার বাহিনী গঠন করেছিল। এমনকি এদেশীয় কিছু লোক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করতে বাধ্য হয়েছে। ঔপন্যাসিক বাঙালিদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ, নারীদের শ্লীলতাহানি প্রভৃতি বিষয় আলোচ্য উপন্যাসে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। পাকিস্তানি মিলিটারি অফিসার মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে প্রবেশ করার পর গ্রামের মসজিদের ইমাম ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা, গ্রামের মাতবর জয়নাল মিয়াকে জেরা করা এরকম নানা বিষয় উপন্যাসে উঠে এসেছে। সম্ভ্রান্ত হিন্দু পরিবারের উত্তরসূরি নীলু সেনকে নির্মমভাবে হত্যা, হত্যাকাণ্ডের বিচারের ধুয়া তুলে মনা কৈবর্ত ও বিরু কৈবর্তকে হত্যা, সফদরউল্লাহর স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি প্রভৃতি বিষয় যেন মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি মৃত্যুভয়ে পালিয়ে ছিল। সেই বিষয়টি বদিউজ্জামানের পালিয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানি সেনারা মুসলমানদের হত্যা করে না বলে যে মিথ প্রচলিত ছিল তা সম্পর্কেও আলোকপাত করেছেন ঔপন্যাসিক। ইতিহাসের ঘটনাপ্রবাহের ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজস্ব বয়ান রচনা করেছেন। ইতিহাসের খেরো খাতা থেকে তিনি অকপটে তথ্য গ্রহণ করেছেন। মেজর এজাজ আহমেদের মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ, রফিক চরিত্রটিকে রহস্যময় করে নির্মাণ লেখকের কল্পনার ফসল। লেখক তাঁর কল্পনায় মেজরের চরিত্রকে নতুনভাবে নির্মাণ করেছেন যিনি একই সাথে নিষ্ঠুর ও বুদ্ধিমান। মুক্তিযুদ্ধের সময়টিকে ভিন্ন মাত্রায় পাঠকের কাছে তুলে ধরেছেন এ উপন্যাসে। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে ঔপন্যাসিকের কল্পনার -অনবদ্য মেলবন্ধন।- মন্তব্যটি যৌক্তিক।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।