মেজর এজাজ কেন নিজাম পাগলকে সন্দেহ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ঝড়ের সময় মধুবনের জঙ্গল থেকে উৎফুল্লচিত্তে বের হওয়ায় মেজর এজাজ নিজাম পাগলকে সন্দেহ করে। '১৯৭১' উপন্যাসে বলা হয়েছে- সব গ্রামের মতো নীলগঞ্জেও একজন পাগল আছে। সে মতি মিয়ার শালা নিজাম। বেশিরভাগ সময়ই সে সুস্থ থাকে। শুধু দুই একদিন মাথা গরম হয়ে যায়। যখন তার মাথা গরম হয়ে যায় তখন ছোটাছুটি করে, দুপুরের প্রচণ্ড রোদের সময় মধুবন জঙ্গলে ঢুকে পড়ে। সেদিন ঝড়ের সময় মেজর এজাজ নিজাম পাগলকে মধুবন জঙ্গল থেকে উৎফুল্লচিত্তে বের হতে দেখে সন্দেহ করে। মেজর এজাজ মনে করে, নিজামের সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের আঁতাঁত রয়েছে এবং সে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি বাহিনীর খবর দিতে পেরেই এত উৎফুল্ল।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
মেজর এজাজ কেন নিজাম পাগলকে সন্দেহ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর