নান্দাইল রোড স্টেশন থেকে মধুবন বাজারে যাওয়ার প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: নান্দাইল রোড রেলস্টেশন থেকে রুয়াইল বাজার হয়ে মধুবন বাজারে যেতে হয়। '১৯৭১' উপন্যাস যে জনপদকে ঘিরে রচিত তার নাম নীলগঞ্জ গ্রাম। ময়মনসিংহ-ভৈরব রোড হয়ে ভেতরে চল্লিশ মাইল গহিনে এই গ্রাম। অখ্যাত স্টেশন নান্দাইল রোডে মেল ট্রেন থামে না।লোকাল ট্রেন থামে মিনিট খানেকের জন্য। এই অখ্যাত স্টেশন ছেড়ে দশ মাইল ভেতরে রুয়াইল বাজার। স্থানীয় লোকজন এই বাজারটিকে নিয়ে অহংকার করে। ধান-চালের আড়ত, পাটের গুদাম, ধান ভাঙানোর কল, চায়ের দোকান থেকে রেডিও সারার কারিগর পর্যন্ত সবকিছু এই বাজারে পাওয়া যায়। রুয়াইল বাজার হয়ে মাইল ত্রিশ গেলে তবে মধুবন বাজার। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুরগাড়ি। তাও শীতকালে। বর্ষাকালে হাঁটা ছাড়া উপায় নেই। উজানের দেশ। তাছাড়া এই এলাকায় নদীনালা না থাকায় নৌ চলাচলের ব্যবস্থা নেই। তাই নান্দাইল রোড স্টেশন থেকে রুয়াইল বাজার হয়ে গরুরগাড়ি অথবা হেঁটে ত্রিশ মাইল পাড়ি দিয়ে মধুবন বাজারে যেতে হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
নান্দাইল রোড স্টেশন থেকে মধুবন বাজারে যাওয়ার প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর