যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) জুলাই অভ্যুত্থান।
উত্তর: 'জুলাই বিপ্লব-২০২৪' বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবে নেতৃত্ব দেয় 'বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন'-এর মেধাবী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জুন, ২০২৪-এ শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে এই বিপ্লবের সূত্রপাত। কোটা সংস্কারের যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই আন্দোলনকে স্তব্ধ করতে পুলিশি দমন-পীড়ন ও ভয়-আতঙ্ক ছড়ায়। আন্দোলনে অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ১৬ জুলাই শহিদ হন। এই ঘটনায় সমগ্র দেশের সাধারণ মানুষ রোষে ফেটে পড়ে, যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আন্দোলনকারীদের ডাকে গণমিছিলে উত্তাল হয় রাজপথ, নেমে আসে দেশের সর্বস্তরের মুক্তিকামী জনতা। ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও বিপ্লবের ফলে শোষণের রাজত্ব কায়েম করা সরকারপ্রধান ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র, জমা দিয়ে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। তবে এই বিজয় সহজ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন প্লাটফর্মের তথ্যানুযায়ী রক্তাক্ত এ বিপ্লবে ১ হাজার ৪২৩ জন মানুষ শহিদ হন এবং আহত হন ২২ হাজারেরও বেশি মানুষ। এ বিপ্লবের মাধ্যমে পুরো পৃথিবী তারুণ্যের অসীম সাহস ও সংগ্রামী চেতনার জয় দেখতে পায়।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) জুলাই অভ্যুত্থান।
উত্তর