(খ) জন্মদিনের সন্ধ্যা।
উত্তর: প্রত্যেক মানুষের কাছেই জন্মদিন অত্যন্ত প্রিয়। এ দিনে সন্ধ্যাবেলায় প্রিয়জনেরা যদি অনুষ্ঠান আয়োজন করে তাহলে আনন্দের কোনো শেষ থাকে না। জন্মদিনের সন্ধ্যায় যখন আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হন, শুভেচ্ছা জানান, স্মারক হিসেবে কিছু উপহার হাতে তুলে দেন তখন আনন্দে মন নেচে ওঠে। কেক সামনে নিয়ে অতিথিদের মাঝে দাঁড়িয়ে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটা হয়। তখন হাততালি দিয়ে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে "হ্যাপি বার্থডে টু ইউ' গানটি সমস্বরে গেয়ে ওঠে। তখন সবার চোখে-মুখে আনন্দের জোয়ার বয়ে যায়। কেক কাটার পর নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকে। সবার জন্মদিন যে এমন আনন্দে কাটে তা কিন্তু নয়। যাদের প্রিয়জনেরা সচ্ছল নয় তারা হয়তো কোনো রকম আয়োজন ছাড়াই জন্মদিন অতিবাহিত করে। জন্মদিনে কোনো আয়োজন হোক বা না হোক, জন্মদিনের সন্ধ্যা মানেই জীবনের একটি বছরের সমাপ্তি ও অন্য একটি নতুন বছরে পদার্পণ। তাই নতুন বছরের ভালো কিছু অর্জন করার জন্য জন্মদিনের 'সন্ধ্যায় সংকল্প করা উচিত।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
(খ) জন্মদিনের সন্ধ্যা।
উত্তর