কম্পিউটার
উত্তর: কম্পিউটার কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন কমপুটেয়ার (Computare) থেকে, যার ইংরেজি অর্থ কম্পিউট (Compute) বা গণনা করা। সেই হিসেবে কম্পিউটারের অর্থ গণনাকারী যন্ত্র।বর্তমানে কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র নয়। বর্তমান বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার হলো কম্পিউটার। এটি একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া তথ্য যুক্তিসংগত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনার কাজ করে, তার সঠিক ফলাফল প্রদান করতে পারে। কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মধ্যে রয়েছে- লেখাপড়া করা, মুদ্রণ করা, তথ্য সংরক্ষণ করা, গান শোনা, সিনেমা দেখা, খেলা করা, টেলিফোন করা, দেশ-বিদেশের সাথে তথ্য আদান-প্রদান করা ইত্যাদি। ব্যাপক ব্যবহারের ফলে আধুনিক জীবনে সবচেয়ে জরুরি যন্ত্র এটি। বৈদ্যুতিক কম্পিউটারগুলো দুই ধরনের হয়ে থাকে- ১. এনালগ, ২. ডিজিটাল। এনালগ কমপিউটার ফিজিক্যাল গুণাবলি নিয়ন্ত্রণ করে এবং ডিজিটাল কমপিউটারগুলো সংখ্যা নিয়ন্ত্রণ করে। মূলত কম্পিউটার মানবকল্যাণে অনেক কাজ করে চলছে এবং মানুষের শক্তি ও সময়ের অপচয় রোধে সহায়ক ভূমিকা পালন করছে। বাজারের হিসাব বা বাচ্চাদের গেম থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে। তাই কম্পিউটার আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় জীবনে অপরিহার্য।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
কম্পিউটার
উত্তর