যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) স্বাধীনতা দিবস;
উত্তর: ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৯৭০ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বাঙালিরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানের সামরিক সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে শুরু হয় তীব্র আন্দোলন। এ আন্দোলন এক পর্যায়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে রূপ নেয়। এরপর পাকিস্তান সরকার কূটকৌশলের আশ্রয় নিয়ে '৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে এদেশের নিরীহ ছাত্র-জনতা ও পুলিশ-ইপিআরের ওপর অতর্কিত হামলা ও গণহত্যা শুরু করে। এর পরদিনই ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এ ঘোষণার উজ্জীবিত হয়ে এদেশের ছাত্র-কৃষক-শ্রমিক, বাঙালি সৈনিক, ইপিআপর, পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একটানা নয় মাস' রক্তক্ষয়ী যুদ্ধের পর এক নদী রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর থেকেই প্রতিবছর ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদার সঙ্গে এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) স্বাধীনতা দিবস;
উত্তর