(খ) ম্যানগ্রোভ বনভূমি।
উত্তর: ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন হচ্ছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। নানা ধরনের বৃক্ষ ও লতাগুল্ম এবং নানা রকমের বন্যপ্রাণীর সমাবেশে সুন্দরবন এক অকৃত্রিম প্রাকৃতিক নিদর্শন। ১৯৯৭ সালে জাতিসংঘের ইউনেস্কো কমিশন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য (World Heritage) ঘোষণা করেছে এবং একই সঙ্গে সুন্দরবনের তিনটি এলাকাকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। মাত্র দুশো বছর আগেও এ বনের আয়তন ছিল ১৭,০০০ বর্গকিলোমিটার আর বর্তমান আয়তন ৪,০০০ বর্গ কিলোমিটার। এ বনের ৬২ শতাংশ রয়েছে বাংলাদেশে এবং বাকি ৩৮ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনের বৈচিত্র্যময় ও অপরূপ উদ্ভিদের অধিকাংশই ম্যানগ্রোভ ধরনের। এ বনে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি বৃক্ষ এবং গুল্মলতা, ঘাস, নিপা, পাম বা গোলপাতা, পরগাছা ও আরোহী উদ্ভিদ। এখানে রয়েল বেঙ্গল টাইগার, মায়া হরিণ ও চিত্রা হরিণ, রেসাস বানরসহ বিভিন্ন প্রকারের স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এছাড়া ৩২০ প্রজাতির বিচিত্র আবাসিক ও পরিযায়ী পাখি, ৫০ প্রজাতির সরীসৃপ এবং ৪০০ প্রজাতির মাছ দেখা যায় এ বনের জলে-স্থলে ও আকাশে। এ বনের কাঠ, মধু, শামুক-ঝিনুক, চিংড়ি ও কাঁকড়া অনেক মানুষের জীবিকার উৎস। ম্যানগ্রোভগাছগাছালি পলি ধরে রাখে এবং নতুন ওঠা চরের স্থিতিশীলতা রক্ষা করে। সাইক্লোন ও জলোচ্ছ্বাস থেকে মানববসতিকে রক্ষা করার ক্ষেত্রে সুন্দরবনের অবদান অপরিসীম। বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ক্ষেত্রে সুন্দরবনের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
(খ) ম্যানগ্রোভ বনভূমি।
উত্তর