শেয়ারFacebookWhatsApp

অপু লঙ্কার নাগাল পায় না কেন?

উত্তর: অপুর মা লঙ্কা তক্তার ওপরে রেখে দেয় বলে অপু লঙ্কার নাগাল পায় না।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

অপু লঙ্কার নাগাল পায় না কেন?

উদ্দীপক

(i) বিধান রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। ছেলেমেয়েরা জোড়াতালি দেওয়া কাপড় পরে ঘুরে বেড়ায়। লোকজনের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা-পয়সা ধার এনে কোনো রকমে সংসার চালাচ্ছে। (ii) মিনা ও রাজু দুই ভাই-বোন। গ্রামীণ পরিবেশে তারা আনন্দে ঘুরে বেড়ায়। প্রকৃতির মাঝেই তারা খুঁজে পায় পরম সুখ। এমনকি পিতা-মাতার শাসনও তাদের আটকাতে পারে না।

উত্তর

অপুর মা লঙ্কা তক্তার ওপরে রেখে দেয় বলে অপু লঙ্কার নাগাল পায় না।

উত্তর

'ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে'- কথাটি দ্বারা হরিহরের সাংসারিক দুরবস্থার দিকটি বোঝানো হয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর দরিদ্র ব্রাহ্মণ। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে কায়ক্লেশে তার সংসার চলে। গোমস্তার কাজ, পূজা-আচ্চা ইত্যাদি করে বহু কষ্টে দিন যায়। একদিন সে দশঘরা গ্রামে যায় তাগাদার জন্য। সেই গ্রামের এক লোক হরিহরকে ওই গ্রামে বসবাস করার প্রস্তাব করে এবং তার কাছে মন্ত্র নিতে চায়। কিন্তু হরিহর তৎক্ষণাৎ রাজি হয় না। কারণ দরিদ্র হলেও তার আত্মসম্মানবোধ রয়েছে। তাছাড়া তৎক্ষণাৎ রাজি হলে লোকটি ভাবত সে বুঝি চরম অর্থকষ্টে পড়েছে। মূলত হরিহর তৎক্ষণাৎ রাজি হলে দশঘরার লোকটি তার সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি ভাবত বলে সে মনে করে।

উত্তর

উদ্দীপক (ⅰ)-এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের সংসারের দারিদ্র্যের দিকটি প্রকাশ পেয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল উপজীব্য প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোন অপু দুর্গার চিরন্তন শৈশব-কৈশোরের দুরন্তপনা। এ গল্পের একটি বিশেষ দিক তাদের পরিবারের অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্য। সর্বজয়া-হরিহরের সংসার দারিদ্র্যক্লিষ্ট, ঋণ জর্জরিত। উদ্দীপকের বিধান রায়ের পরিবারেও দারিদ্র্যের দিকটি প্রধান হয়ে উঠেছে। তার ঘরবাড়ি ভাঙা, ছেলেমেয়ে জোড়াতালি দেওয়া কাপড় পরে। লোকের কাছ থেকে কোনোমতে ধারদেনা করে সংসার চলছে। আলোচ্য গল্পেও হরিহর রায়ের বাড়ি ভাঙা, অনেক দিন ধরে মেরামত করা হয়নি। অপুর কাপড় তালি দেওয়া, দুর্গার কাপড় নোংরা। সর্বজয়া সেজ ঠাকরুন ও রাধা বোষ্টমের বউয়ের কাছ থেকে ধার করে সংসার চালাচ্ছে। সংসারের অভাব ও দারিদ্র্যের দিক থেকে উদ্দীপক (i) সঙ্গে আলোচ্য গল্পের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের (ii) অংশে 'আম-আঁটির ভেঁপু' গল্পে বর্ণিত অপু-দুর্গার চিরন্তন শৈশবের দিকটি ফুটে ওঠায় “উদ্দীপকের (ii) অংশে প্রতিফলিত দিকটিই 'আম-আঁটির ভেঁপু' গল্পের প্রধান বিষয়”- উক্তিটি সমর্থনযোগ্য। 'আম-আঁটির ভেঁপু' গল্পের প্রধান উপজীব্য প্রকৃতিঘনিষ্ঠ শিশু অপু-দুর্গার চিরন্তন শৈশবের দুরন্তপনা। তারা হতদরিদ্র পরিবারের শিশু। তবে এই দারিদ্র্য তাদের আনন্দঘন শৈশবে প্রভাব ফেলেনি। উদ্দীপকের (ii) অংশে প্রকাশ পেয়েছে মিনা ও রাজুর শৈশবের আনন্দঘন দিন। গ্রামীণ পরিবেশে তারা আনন্দে ঘুরে বেড়ায়, প্রকৃতির মাঝেই খুঁজে পায় প্রকৃত সুখ। 'আম-আঁটির ভেঁপু' গল্পেও অপু-দুর্গার প্রকৃতিঘনিষ্ঠ গ্রামীণ জীবনের আনন্দঘন শৈশবের দিকটি প্রাধান্য পেয়েছে। প্রকৃতির নানা উপাদান, বনজ ফলমূল কুড়িয়ে খাওয়ার মাঝেই তারা প্রকৃত সুখ খুঁজে পেয়েছে, যা উদ্দীপক (ii)-এর সদৃশ। 'আম-আঁটির ভেঁপু' গল্পের লেখক দারিদ্র্যের মাঝে বেড়ে ওঠা অপু-দুর্গার শৈশবের চিরন্তন রূপটি দেখিয়েছেন। দারিদ্র্য তাদের জীবনের আনন্দে বাধা হতে পারেনি। এক্ষেত্রে বাবা-মায়ের শাসনও প্রভাব ফেলেনি। উদ্দীপকের মিনা রাজুর মাঝেও শৈশবের চিরন্তন আনন্দঘন ও প্রকৃতিঘনিষ্ঠ রূপটি দৃশ্যমান। এটিই 'আম-আঁটির ভেঁপু' গল্পের বিষয় হওয়ায় আলোচ্য উক্তিটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।