"ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে”- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে'- কথাটি দ্বারা হরিহরের সাংসারিক দুরবস্থার দিকটি বোঝানো হয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর দরিদ্র ব্রাহ্মণ। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে কায়ক্লেশে তার সংসার চলে। গোমস্তার কাজ, পূজা-আচ্চা ইত্যাদি করে বহু কষ্টে দিন যায়। একদিন সে দশঘরা গ্রামে যায় তাগাদার জন্য। সেই গ্রামের এক লোক হরিহরকে ওই গ্রামে বসবাস করার প্রস্তাব করে এবং তার কাছে মন্ত্র নিতে চায়। কিন্তু হরিহর তৎক্ষণাৎ রাজি হয় না। কারণ দরিদ্র হলেও তার আত্মসম্মানবোধ রয়েছে। তাছাড়া তৎক্ষণাৎ রাজি হলে লোকটি ভাবত সে বুঝি চরম অর্থকষ্টে পড়েছে। মূলত হরিহর তৎক্ষণাৎ রাজি হলে দশঘরার লোকটি তার সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি ভাবত বলে সে মনে করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে”- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর